ঢাকা, সোমবার ০৮, জুন ২০২৬ ১৬:২০:৩৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি

বুস্টার ডোজ পেলেন আরও ১ লাখ ৩০ হাজার মানুষ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৭ এএম, ২ আগস্ট ২০২২ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশে গত একদিনে করোনাভাইরাস প্রতিরোধী টিকার বুস্টার ডোজ দেওয়া হয়েছে আরও ১ লাখ ৩০ হাজার ৭০৫ জনকে। এ নিয়ে দেশে বুস্টার ডোজ পেয়েছেন মোট ৩ কোটি ৯৯ লাখ ৫৬ হাজার ৫২৭ জন।

মঙ্গলবার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত প্রথম ডোজ পেয়েছেন ১২ কোটি ৯৭ লাখ ১৪ হাজার ৭৪ জন এবং দুই ডোজ নিয়েছেন ১২ কোটি ৫ লাখ ৫৬ হাজার ১০০ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (সোমবার) ৮ হাজার ৫৮৯ জনকে প্রথম ডোজ, ২৯ হাজার ৮৪৬ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। এসব টিকার মধ্যে রয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা।

গত বছরের ১ নভেম্বর থেকে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম চালুর পর ইতোমধ্যে ১ কোটি ৭৩ লাখ ৫২ হাজার ৮৫৯ জন প্রথম ডোজ পেয়েছেন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৬১ লাখ ৪৪৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে এ পর্যন্ত ভাসমান জনগোষ্ঠীর ৩ লাখ ৭৪ হাজার ৯৮৪ জনকে জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজ টিকা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ২৭ জানুয়ারি দেশে করোনা টিকার নিবন্ধন কার্যক্রম শুরু হয়। ওই বছরের ৭ ফেব্রুয়ারি থেকে সাধারণ মানুষকে টিকা দেওয়া শুরু হয়। বর্তমানে ১৮ বছর বা তার চেয়ে বেশি বয়সী যে কেউ টিকা নিতে পারছেন।