বৃষ্টি থাকবে আরো দু`দিন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৩ পিএম, ১৩ নভেম্বর ২০২১ শনিবার
ফাইল ছবি
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে বৃষ্টি। সকালের পর থেকে শুরু হওয়া এ বৃষ্টি চলছে এখনো। যা চলবে আরোও দুদিন।
শনিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
আবহাওয়াবিদরা জানান, সমুদ্রে লঘুচাপ সৃষ্টি হওয়ায় এমন অবস্থা তৈরি হয়েছে। ফলে রাত থেকেই নামতে শুরু করবে তাপমাত্রা। শনিবার ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৭ মি.মি।
আবহাওয়া অফিস জানায়, আগামীকাল রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু'এক জায়গায় হালকা/ গুড়িগুড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্যস্থানে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে।
আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বাংলাদেশ জার্নালকে বলেন, আগামী আরোও দুদিন সারাদেশে এমন আবহাওয়া থাকার সম্ভাবনা বেশি। ফলে ঢাকা, সিলেট, বরিশাল, খুলনা ও রাজশাহী অঞ্চলে বৃষ্টিপাত হবে।
ঘুর্ণিঝড় হওয়ার কোন সম্ভাবনা আছে কী না এমন প্রশ্নে তিনি বলেন, দক্ষিণ আন্দামানে একটা লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি একেবারেই প্রাথমিক পর্যায়ে আছে। এখনি বলা যাচ্ছে না ঘুর্ণিঝড় হবে কী না। যদি এটি ঝড়ের আকার নেয় তবে অবশ্যই জানানো হবে।
শনিবার ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৭ মি.মি।। তবে কুষ্টিয়ার কুমারখালীতে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ২৫ মি.মি।
শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো টেকনাফে ৩২ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস। সর্বোনিম্ন তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৪ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ২৩ দশমিক এক ডিগ্রী সেলসিয়াস।
আগামীকাল রোববার ঢাকায় সূর্যোদয় ৬টা ১৩ মিনিটে, সূর্যাস্ত হবে ৬টা ১৩ মিনিটে।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস







