ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ২১:১৫:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ব্রাজিল ফুটবল নিয়ে বিস্ফোরক মন্তব্য পেলে কন্যার বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০

বৃহস্পতিবার দেশে ফিরবেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:১২ পিএম, ৪ আগস্ট ২০১৯ রবিবার

চিকিৎসা শেষে আগামী ৮ আগস্ট বৃহস্পতিবার লন্ডন থেকে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এ তথ্য জানিয়েছেন।

মাহবুবউল আলম হানিফ বলেন, ৫ আগস্ট চিকিৎসকদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাতের তারিখ রয়েছে। এরপর ৭ আগস্ট দেশের উদ্দেশে রওনা দেবেন তিনি। ৮ আগস্ট প্রধানমন্ত্রী দেশে পৌঁছবেন বলে আশা করা হচ্ছে।

চোখের চিকিৎসা, বাংলাদেশি দূতদের সম্মেলন এবং অন্যান্য কর্মসূচিতে যোগ দিতে গত ১৯ জুলাই লন্ডনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২২ জুলাই লন্ডনের একটি হাসপাতালে তার বাঁ চোখে সফল অস্ত্রোপচার হয়।