বেইজিংয়ে হাসপাতালে আগুন, নিহত ২১
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০০ এএম, ১৯ এপ্রিল ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
চীনের রাজধানী বেইজিংয়ে একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে অন্তত ২১ নিহত হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে বেসরকারি চেংফেং হাসপাতালে রোগী থাকা একটি অংশে এই আগুন লাগে। চীনা সংবাদমাধ্যম বেইজিং ডেইলির বরাত দিয়ে রয়টার্স এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়েছে, হাসপাতালটি বেইজিংয়ের ফেংতাই জেলায় অবস্থিত। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টা ৫৭ মিনিটে আগুন লাগে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর ১টা ৩৩ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আসার দুই ঘণ্টা পরও উদ্ধার অভিযান অব্যাহত থাকে।
আগুন লাগার পর মোট ৭১ জনকে ভবন থেকে অন্যত্র সরিয়ে নেয়া হয়। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় ২১ জন মারা গেছেন।
হাসপাতালের ভবনটিতে থাকা সব রোগীকে পাওয়া গেছে এবং সরিয়ে নেয়া হয়েছে কিনা তা জানা যায়নি।
চীনা সোশ্যাল মিডিয়া ওয়েইবোতে এক ব্যবহারকারী লিখেছেন, এটি বেদনাদায়ক। আমি বাড়ির জানাল থেকে দুর্ঘটনা দেখেছি। দুপুরে অনেক মানুষ এসির ওপর ছিলেন। অনেকে লাফ দিয়েছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করা হচ্ছে। চীনের হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা বিরল।
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল











