বেতন বৃদ্ধির দাবিতে ফের মিরপুরের রাস্তায় শ্রমিকরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৯ পিএম, ৫ জুন ২০২২ রবিবার
ফাইল ছবি
বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুর-১৪ ও কচুক্ষেত এলাকায় আবারও রাস্তায় নেমেছেন পাঁচটি গার্মেন্টসের শ্রমিকরা। আজ শ্রমিকরা মানববন্ধন কর্মসূচি পালন করবেন বলে ঘোষণা দিয়েছিলেন। যদিও পরবর্তীতে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে মিরপুর-১৪ ও কচুক্ষেত এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
রোববার সকালে মো.লিমন নামে এক শ্রমিক তাদের কর্মসূচির বিষয়ে বলেন, আমরা আজও রাস্তা নেমেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাস্তা ছাড়ব না।
রোববার (৫ জুন) সকাল ৯টা থেকে শ্রমিকরা রাস্তায় দাঁড়িয়েছেন বলে নিশ্চিত করেছেন কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান।
তিনি বলেন, কচুক্ষেতের দুই পাশসহ বিভিন্ন জায়গায় শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে রাস্তায় নেমেছেন। আমরা ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ পাঠিয়েছে। যেন গতকালের মতো কোনো ঘটনা না ঘটে।
উল্লেখ, গতকাল দুপুর থেকে মিরপুর-১৪ নম্বর এলাকায় অবরোধ কর্মসূচি পালন করেছিলেন তামান্না, মৌসুমী ও হামিমসহ পাঁচটি গার্মেন্টসের কর্মীরা। অবরোধ কর্মসূচির শেষ দিকে গার্মেন্টস শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে পুলিশের দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন ও বিজিবির একটি বাসে ভাঙচুর করেন। এ ঘটনায় কয়েকজন শ্রমিককে আটক করা হয়েছিল বলেও জানায় পুলিশ।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস








