বেনজিরকে হত্যার দায় স্বীকার তালেবানের
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৯:২৩ পিএম, ১৮ জানুয়ারি ২০১৮ বৃহস্পতিবার
অবশেষে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে হত্যার দায় স্বীকার করা হলো। এ দায় স্বীকার করলো পাকিস্তানের জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান। জঙ্গি সংগঠনটির নেতা আবু মনসুর অসিম মুফতি নূর ওয়ালি তার লেখা বই ‘ইনকিলাব মেহসুদ সাউথ ওয়াজিরিস্তান-ফ্রম ব্রিটিশরাজ টু আমেরিকান ইম্পেরিয়ালিজম’-এ বেনজির হত্যার কথা স্বীকার করেন।
২০০৭ সালের ২৭ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে নির্বাচনী জনসভায় এক আত্মঘাতী হামলায় নিহত হন বেনজির ভুট্টো। ঘটনার ১০ বছর পেরিয়ে গেলেও এর দায় স্বীকার করেনি কেউ।
দ্য ডেইলি টাইমসের খবরে বলা হয়, বইয়ে তালেবান নেতা আবু মনসুর লেখেন, ‘বিলাল ওরফে সাইদ ও ইকরামুল্লাহ নামের দুজনকে বেনজির হত্যার উদ্দেশ্যে পাঠানো হয়।’
আবু মনসুর আরও বলেন, ‘বিলাল প্রথমে তার সঙ্গে থাকা পিস্তল দিয়ে বেনজিরকে গুলি করে। এতে ঘাড়ে গুলিবিদ্ধ হন বেনজির ভুট্টো। পরে বিলাল তার শরীরে লাগানো বোমার জ্যাকেটটি বিস্ফোরণ ঘটায়। তবে পরে ইকরামুল্লাহ নিজের বোমার জ্যাকেটটি বিস্ফোরণ ঘটায়নি।’
ইকরামুল্লাহ এখনও বেঁচে আছেন বলে বইতে লেখেন আবু মনসুর।
৫৮৮ পাতার এই বই রোববার (১৪ জানুয়ারি) অনলাইনে প্রকাশ করা হয়। বইটিতে তালেবান নেতাদের অনেক ছবি রয়েছে।
এ ছাড়া ২০০৭ সালের অক্টোবরে করাচিতে বেনজির ভুট্টোর আরেক মিছিলে দুটি আত্মঘাতী বোমা হামলার কথাও উল্লেখ করা হয় বইয়ে। সেই হামলায় ভুট্টো প্রাণে বেঁচে গেলেও নিহত হন ১৪০ পাকিস্তানি।
বইটিতে পাকিস্তানি নিরাপত্তা রক্ষীবাহিনীর দুর্বলতা নিয়েও লেখা হয়। সেখানে লেখা হয়, ‘করাচিতে বেনজিরের ওপর হামলার পরও রাওয়ালপিণ্ডিতে তার মিছিলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেনি পাকিস্তানি নিরাপত্তা রক্ষীবাহিনী। এ কারণেই হামলার সময় ভুট্টোর অনেক কাছাকাছি যেতে পেরেছিল হামলাকারীরা।’
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নারী নেতৃত্ব
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- চট্টগ্রামে পাহাড় ধসে ১৩ জনের প্রাণহানী
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- আম খেলে কি ওজন বাড়ে?
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা











