বেনাপোলে কাঁচা মরিচের বাজার লাগামহীন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১৩ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২০ শনিবার
বেনাপোলে কাঁচা মরিচের বাজার লাগামহীন
দেশজুড়ে কাঁচামরিচের বাজারে আগুন লেগেছে। বন্দর নগরী বেনাপোলে কাঁচামরিচের কেজি ২৫০ টাকায় উঠেছে। আর শুকনা মরিচ বিক্রি হচ্ছে ৩০০ টাকায়।
আজ শনিবার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, লাগামহীনভাবে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় এ দ্রব্যের মূল্য। ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ায় সমস্যায় পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা।
ভ্রাম্যমাণ আদালত আর জেল-জরিমানার মতো কঠোর ব্যবস্থা নিয়েও কোনো ফল পাওয়া যাচ্ছে না। ব্যবসায়ীরা বলছেন, বন্যা ও বৃষ্টির কারণে কাঁচামরিচসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে।
বাজার করতে আসা কয়েকজন জানান, করোনার কারণে তাদের এমনিতেই আয় রোজগার নেই। ধারদেনা করে বাজার করতে হচ্ছে। তার ওপর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।
বাজারে মাত্র কয়েক দিনের ব্যবধানে ৩৮ টাকা কেজির মোটা চাল এখন ৪৪ টাকায় বিক্রি হচ্ছে। সেই সাথে প্রতিকেজি ৪০ টাকার পেঁয়াজ ৪৫, রসুন ১০০, ২০ টাকার বেগুন ৭০, ১০ টাকার পেঁপে ৩০, ২০ টাকার কাঁচকলা ৫০, বরবটি, কুচুর লতি ও কচুর মুখি ৪০, ওল ৪৫, আলু ৩৫, ডাটা ৩০, টমেটো ১০০, মিষ্টি কুমড়া পিস প্রতি ৩০, বাঁধাকপি ৫০, প্রতিকেজি ঢেঁরস ৪০, ঝিঙ্গা ৩০, লাল শাক ৩০, লাউ প্রতিটি কমপক্ষে ৩০, কাঁকলো প্রতিকেজি ৩০ ও লেবু ২০ টাকা হালি বিক্রি হচ্ছে।
ব্যবসায়ী রেজোয়ান বলেন, ‘বন্যা ও বৃষ্টির ফলে কাঁচা তরকারির ব্যাপক ক্ষতি হয়েছে। তাছাড়া করোনার কারণে বাইরে থেকে চালান কম আসার ফলে জিনিসপত্রের দাম বাড়ছে।’a
- কাঁচকলার ঘন্ট রান্নার নিয়ম জেনে নিন
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের ১৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা
- পাকিস্তানে মাহরাং বেলুচের যাবজ্জীবন, রায় নিয়ে ক্ষোভ
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ফিলিস্তিনি শিশু নিহত
- মেসির জন্মদিন আজ, কোটি ভক্তের শুভেচ্ছা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা
- ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ডেঙ্গুতে ২ জনের প্রাণ গেল, হাসপাতালে ১৫৭ জন
- ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- রোনালদোকে এড়ানো যায়, অস্বীকার করা যায় না
- ২৮ জুন ফের শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার




