বেলুনের গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয় যে কারণে
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২০ এএম, ২ নভেম্বর ২০১৯ শনিবার
শহর বা গ্রামের পথে-ঘাটে প্রায় একটি দৃশ্য চোখে পড়ে, ছোট্ট একটি ভ্যানে গ্যাস সিলিন্ডার ও রঙবেরঙের বেলুন নিয়ে যাচ্ছে বেলুনওয়ালা। এসব বেলুন দেখে শিশু-কিশোরদের প্রবল আকর্ষণ তৈরি হয়। গ্যাস সিলিন্ডার ভর্তি সে ভ্যানের দিকে তারা ছুটে যায়।
কিন্তু এই গ্যাস সিলিন্ডার যে কোন সময় ডেকে আনতে পারে ভয়াবহ বিপদ। যেমনটা ঘটেছে বুধবার ঢাকার রূপনগরে বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের মাধ্যমে।
সেই বিস্ফারণে এখন পর্যন্ত সাতটি শিশু নিহত হয়েছে। কারো হা-পা উড়ে গেছে। এখনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছে অনেকে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর অধ্যাপক সুলতানা রাজিয়া বলেন, সাধারণত বেলুনে হিলিয়াম গ্যাস ব্যবহার করার কথা।
এই গ্যাস ব্যবহারে বিপদও কম। কিন্তু আজকাল বেলুন বিক্রেতারা হিলিয়াম গ্যাসের পরিবর্তে হাইড্রোজেন গ্যাস ব্যবহার করছেন।
অধ্যাপক রাজিয়া বলেন, গ্যাস ব্যবহার করার ক্ষেত্রে সিলিন্ডার একটি গুরুত্বপূর্ণ বিষয়। সিলিন্ডারের মান ভালো না থাকায় প্রায়শই সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে।
যে সিলিন্ডারের ভেতরে হাইড্রোজেন গ্যাস থাকে সেখান থেকে যদি গ্যাস নির্গত হয় তাহলে বিস্ফোরণের ঝুঁকি অনেক বেড়ে যায়। কিন্তু হিলিয়াম গ্যাস থাকলে বিপদ ততটা থাকেনা।
তিনি বলেন, রাস্তাঘাটে যেভাবে সিলিন্ডারে গ্যাস ভরে বেলুন বিক্রি করা হচ্ছে সেদিকে অবশ্যই নজর দিতে হবে। এসব সিলিন্ডার থেকে হাইড্রোজেন গ্যাস লিকেজ হলে বিস্ফোরণ ঘটে।
তিনি বলেন, সব ধরনের উচ্চচাপের গ্যাস সিলিন্ডার - হিলিয়াম, এলপিজি, সিএনজি এবং হাইড্রোজেন - সতর্কতার সাথে ব্যবহার করা উচিত।
সিলিন্ডারের মান ঠিক আছে কিনা সেটি দেখভাল করে বাংলাদেশ বিস্ফোরক পরিদপ্তর।
সংস্থাটির প্রধান বিস্ফোরক পরিদর্শক সামশুল আলম বলেন, বাংলাদেশে এক শ্রেণীর হকার সিলিন্ডার পরিবর্তন করে বেলুন বিক্রি করে। অনেকে এসব সিলিন্ডারে হাইড্রোজেন গ্যাস রিয়েক্টর তৈরি করে। ফলে বিপদের সম্ভাবনা আরো বেড়ে যায়।
এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক আবিদা সুলতানা বলেন, হাইড্রোজেন এবং হিলিয়াম-দুটো গ্যাস বাতাসের চেয়ে হালকা। তবে হাইড্রোজেন গ্যাস বাতাসের চেয়ে বেশি হালকা। বেলুনে হাইড্রোজেন গ্যাস ঢুকানো হলে সেটি ওড়ে বেশি।
আবিদা সুলতানা বলেন, হাইড্রোজেন গ্যাস সহজে বানানো যায়। কিন্তু হিলিয়াম গ্যাস সহজে বানানো যায়না। তাছাড়া হাইড্রোজেন গ্যাসের দামও কম।
আবিদা সুলতানা বলেন, একটা হিলিয়াম গ্যাস সিলিন্ডারের দাম এক লাখ টাকা। অথচ একটি হাইড্রোজেন গ্যাস সিলিন্ডারের দাম ৬০-৬৫ হাজার টাকা।
পরীক্ষাগারে ব্যবহার করার জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল বিভাগ হিলিয়াম গ্যাস করে। এই গ্যাস ক্রয় করতে হলে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হয় তাদের।
অধ্যাপক রাজিয়া বলেন, হিলিয়াম গ্যাস ক্রয়ের করার ক্ষেত্রে সরবরাহকারীরা নিশ্চিত হতে চায় তাদের কাছে নিরাপদ এবং মানসম্পন্ন সিলিন্ডার আছে কিনা।
প্রয়োজনে সরবরাহকারীরা সিলিন্ডারের মান যাচাই করে দেখে। অথচ রাস্তাঘাটে বেলুন বিক্রেতারা এতো অনায়াসে হাইড্রোজেন গ্যাস ব্যবহার করছে কিভাবে? এ প্রশ্ন তোলেন অধ্যাপক রাজিয়া।
বিশেষজ্ঞরা বলেন, অনেক বেলুন বিক্রেতা বাসায় বসে অ্যালুমিনিয়াম, পানি এবং কস্টিক সোডার সমন্বয়ে হাইড্রোজেন গ্যাস তৈরি করে। এর ফলে বিপদ আরো বহুগুণে বেড়ে যায় বলে উল্লেখ করেন অধ্যাপক রাজিয়া।
নিরাপদ বেলুন চেনার উপায় প্রসঙ্গে বিস্ফোরক পরিদপ্তরের প্রধান পরিদর্শক বলেন, যেসব বেলুন খুব উপরের দিকে উঠেনা সেগুলোর ভেতরে বাতাস কিংবা হিলিয়াম গ্যাস থাকে।
হাইড্রোজেন গ্যাস ভর্তি বেলুন উড়ে যাবার প্রবণতা বেশি থাকে। সাধারণত রাস্তায় যারা বেলুন বিক্রি করে তাদের ভ্যানের সাথে কিছু বেলুন সবসময় আটকে রাখা হয়।
যদি দেখা যায় যে সুতো দিয়ে বেঁধে রাখার পরেও বেলুনগুলো বেশি উড়ু-উড়ু করছে, তাহলে মনে করতে হবে এসব বেলুনে হাইড্রোজেন গ্যাস রয়েছে। এর অর্থ হচ্ছে, সেই বিক্রেতার সিলিন্ডারে হাইড্রোজেন গ্যাস রয়েছে।
প্রধান বিস্ফোরক পরিদর্শক বলেন, এসব সিলিন্ডার এড়িয়ে চলতে হবে। এসব সিলিন্ডারের বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এরই মধ্যে জানানো হয়েছে।
সূত্র : বিবিসি বাংলা অনলাইন
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











