ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ১২:৪৬:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

বেসরকারিকরণ কমিশন ও বিনিয়োগ বোর্ড একীভূত হবে : প্রধানমন্ত্রী

আপডেট: ০১:২০ পিএম, ২১ জুলাই ২০১৫ মঙ্গলবার

3928789_origস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন যে, দেশে বিনিয়োগ ও শিল্পায়ন জোরদার করতে বেসরকারিকরণ কমিশন (প্রাইভেটাইজেশন কমিশন) এবং বিনিয়োগ বোর্ড (বোর্ড অব ইনভেস্টমেন্ট) একীভূত হবে। প্রধানমন্ত্রী বলেন, দেশে বিনিয়োগ ও শিল্পায়ন আরো ত্বরান্বিত করতে আমরা বেসরকারিকরণ কমিশন এবং বিনিয়োগ বোর্ডকে এক করতে চাই। তিনি আজ তাঁর কার্যালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন। শেখ হাসিনা বলেন, একীভূতকরণের কাগজ-পত্র তৈরির কাজ প্রায় সম্পন্ন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ প্রক্রিয়া শিগগির করার নির্দেশ দেয়া হয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধি সম্পর্কে শেখ হাসিনা বলেন, তাঁর সরকার ২০০৯ সালে তাদের পে-স্কেল দিয়েছে। ওই পে-স্কেলে বেতন-ভাতা বৃদ্ধি নামমাত্র ছিল না। এতে যথেষ্ট বেতন-ভাতা বেড়েছে। প্রধানমন্ত্রী বলেন, আরো একটি পে-স্কেল চলতি মাস থেকে কার্যকর হওয়ার কথা। আল্লাহর রহমতে এ প্রক্রিয়া প্রায় সম্পন্নের পথে এবং আমরা এটা বাস্তবায়ন করবো। ২১.০৭.২০১৫