ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ২০:১০:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

বেড়েই চলছে ডেঙ্গুর সংক্রমণ, আরও ২০ রোগী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৫৬ পিএম, ৬ জুন ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

গেল ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সারাদেশে মোট ৮০ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন।

সোমবার (৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, রোববার (৫ জুন) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২০ জন। এ নিয়ে বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে সর্বমোট ভর্তি রয়েছেন ৮০ জন। তাদের মধ্যে ঢাকার ৪৭টি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৭৬ জন। অন্যদিকে, ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন চারজন।নতুন আক্রান্তদের মাঝে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৯ জন এবং ঢাকার বাইরে ভর্তি রয়েছেন একজন রোগী।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ জুন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ৪৪৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬৬ জন। তবে এ বছর ডেঙ্গু আক্রান্ত কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।