বেড়েছে কাঁচা মরিচের দাম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৭:১৬ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৮ রবিবার
রাজধানীর বাজারগুলোতে বেড়েছে কাঁচা মরিচের দাম। গেল সপ্তাহে মরিচের দাম কমে গেলেও চলতি সপ্তাহের শুরু থেকেই মরিচের দাম বাড়তে থাকে। আজকের মরিচের ঝাঝ অনেকটাই বেশি।
রোববার রাজধানীর কারওয়ান বাজার, রামপুরা, মালিবাগ, হাজীপাড়া, মধ্যবাড্ডা, খিলগাঁও, সেগুনবাগিচা এবং শান্তিনগরের বাজার ঘুরে দেখা গেছে, মান ও বাজার ভেদে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। প্রতি ২৫০ গ্রাম বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকায়।
ব্যবসায়ীরা জানান, কাঁচা মরিচ গত সপ্তাহে ৫০ টাকার নিচে নেমে আসে। কিন্তু হঠাৎ করে মরিচের দাম আবারও বেড়ে গেছে।
শান্তিনগর বাজারের ব্যবসায়ী জাহিদ মিয়া বলেন, গত সপ্তাহে যে কাঁচা মরিচ ৪০ থেকে ৪৫ টাকা কেজি বিক্রি করেছি, আজ তা ৮০ টাকা। বাজারে মরিচের সরবরাহ কমার কারণে দাম বেড়েছে।
মধ্য বাড্ডা ব্যবসায়ী মো. হাছান বলেন, শুক্রবার মরিচ বিক্রি করেছি ১৫ টাকা পোয়া। আজ আড়তে গিয়ে দেখি মরিচের দাম আরও বেড়ে গেছে। আড়ত থেকে বেশি দামে আমরা কিনে আনছি। তাই আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
দাম অপরিবর্তিত রয়েছে অধিকাংশ সবজির। শীতকালীন সবজি শিমের দাম কিছুটা কমেছে। শিম প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকায়। বাজারের পাকা টমেটোর দাম অপরিবর্তিত রয়েছে। বাজার ভেদে ৭০-১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে টমেটো। গাজর বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকা কেজি। ছোট আকারের প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছে ৩০-৩৫ টাকায়। পাতাকপির প্রতি পিস বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকায়।
বাজার ভেদে বেগুন বিক্রি হচ্ছে ৩০-৫০ টাকা কেজি। বরবটি ৫০-৬০ টাকা, চিচিঙ্গা, পটল, ঝিঙা, ধুন্দল, কাকরোল বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা কেজি। পেঁপে আগের মতো ২০-৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে। ৩০-৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে করলা। ঢেঁড়শ পাওয়া যাচ্ছে ৩০-৪০ টাকা কেজির মধ্যে।
দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০-৫৫ টাকা কেজি। আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকা কেজি।
বাজারে বিভিন্ন ধরনের মাছের মধ্যে কৈ ১৫০ থেকে ২০০ টাকা, পাবদা ৫০০ থেকে ৬০০ টাকা, পাঙ্গাস ১৪০ থেকে ১৭০ টাকা, তেলাপিয়া ১৪০ থেকে ১৬০ টাকা, ট্যাংরা ৪০০ থেকে ৬০০ টাকা, শিং ৫০০ থেকে ৬০০ টাকা, চিংড়ি ৫০০ থেকে ৮০০ টাকা, কৈ ১৫০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ইলিশের দাম আগের মতই।
ব্রয়লার মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। সাদা ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৩০-১৩৫ টাকা কেজি। খিলগাঁওয়ের মুরগি ব্যবসায়ী মাহবুব বলেন, ঈদের পর থেকেই ব্রয়লার মুরগির দাম কমে ১২০ টাকায় চলে আসে। এখন ১৩০ টাকা কেজিতে ব্রয়লার মুরগি বিক্রি করছি।
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’










