বেড়েছে ডিম, সবজি ও মুরগির দাম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:৫৪ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার
হঠাৎ করেই বেড়েছে ডিমের দাম। মুরগির ডিম বিক্রি হচ্ছে ৩৬ থেকে ৩৮ টাকা হালি। ডজন হিসেবে কিনলে ডিম ১০৮ থেকে ১১২ টাকায় পাওয়া যাচ্ছে। আর দেশি মুরগির ডিম মিলছে প্রতি ডজন ১৮০ থেকে ১৯০ টাকায়। ডিমের সাথে সাথে বেড়েছে সবজি ও মুরগির দাম।
আজ বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমনই চিত্র দেখা গেল। বাজারে অাজ তেমন ক্রেতা নেই। যারা বাজার করছেন দাম নিয়ে বিস্তর অভিযোগ তাদের। মালিবাগ বাজারে বাজার করতে এসেছেন কামাল উদ্দীন। তিনি বলেন,কোন কারণ ছাড়াই ডিম সহ সবকিছুর দাম বাড়তি। বিক্রেতারা একটা না একটা অযুহাতে দাম বাড়ায়। এভাবে চললে আমরা কিভাবে চলব?
বাজারে ব্রয়লার মুরগির বিক্রি হচ্ছে ১৪০-১৫০ টাকা কেজি। বিভিন্ন বাজারে মুরগির দামের তারতম্য দেখা গেল। সিপাইবাগ বাজারে ব্রয়লার বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজি। আবার মহাখালি বাজারে কেজি বিক্রি হচ্ছে ১৫০ টাকা দরে। গরুর মাংস ৪৭০ থেকে ৫০০ টাকা এবং খাসির মাংস ৭০০ থেকে ৮০০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।
সবজির বাজারে গিয়ে দেখা যায়, শিম ১০০-১১০ টাকা , শশা ৭০ থেকে ৮০ টাকা ,গাজর ৯০ থেকে ১০০ টাকা ,টমেটো ৮০ থেকে ১০০ টাকা, পটল ৪০ থেকে ৫০ টাকা, করলা ও উস্তা ৫০ থেকে ৬০ টাকা, কচুমুখি ৫০ থেকে ৬০ টাকা, বেগুন প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকা, ঝিঙা ও চিচিঙ্গা ৫০ থেকে ৬০ টাকা, বাঁধাকপি প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকা এবং ফুলকপি ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি হালি লেবু ৩০ টাকা এবং প্রতিহালি কাঁচকলা ৪০ টাকায় বিক্রি হচ্ছে। আলু বিক্রি হচ্ছে প্রতিকেজি ২০ থেকে ২৫ টাকায়।
মধ্যবাড্ডা বাজার করতে আসা রেহানা রহমান বলেন, সবজির দাম বেশি। বাজারে নতুন সবজি উঠলেও দামের কারণে কম করে কিনতে হচ্ছে।
দেশি পেঁয়াজ ৪৫ থেকে ৫৫ টাকা এবং আমদানিকৃত পেঁয়াজ ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আদা বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। আমদানি করা মোটা রসুন প্রতি-কেজি ৩৮-৪০ টাকা, দেশি রসুন ৪৫ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
বাজারে ইলিশসহ সব মাছের দাম অপরিবর্তীত রয়েছে।
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’










