ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ৭:৫৩:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশ ভারতের চেয়ে ১৪ ধাপ এগিয়ে

ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৮ পিএম, ১৬ অক্টোবর ২০১৯ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বৈশ্বিক ক্ষুধার সূচকে ভারতকে অনেক পিছনে ফেলে ৮৮তম অবস্থানে বাংলাদেশ। অন্যদিকে ভারত অবস্থান করছে ১০২ নম্বরে। ১১৭টি দেশের ওপর করা গ্লোবাল হাঙ্গার ইনডেক্সে বলা হয়েছে, ওই সূচকে বলা হয়েছে বাংলাদেশে ক্ষুধা কমেছে উল্লেখযোগ্যভাবে কমলেও এখনও ক্ষুধায় ভোগে বাংলাদেশ, যা গুরুত্বর।

আয়ারল্যান্ডভিত্তিক কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড অ্যান্ড ওয়েথহাঙ্গারহিলফে মঙ্গলবার (১৫ অক্টোবর) ২০১৯ সালের এই সূচক প্রকাশ করে।

এই সূচকে বাংলাদেশের অর্জন ২৫.৮ পয়েন্ট। এর আগে ২০১০ সালে বালাদেশের এই স্কোর ছিল ৩০.৩। ১০০ পয়েন্টের ওপর ভিত্তি করে এই সূচক প্রণয়ন করা হয়। এক্ষেত্রে যে দেশ শূন্য স্কোর করে তাকে সবচেয়ে উত্তম দেশ ধরা হয়। অর্থাৎ সেই দেশে ক্ষুধার্ত মানুষ নেই। আর ১০০ স্কোর করে যেদেশ সেই দেশ সবচেয়ে খারাপ অবস্থায়। অর্থাৎ সেই দেশে ক্ষুধার্ত মানুষের অবস্থা ভয়াবহ।

এতে চারটি সূচককে গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয়। তা হলো- অপুষ্টি, শিশু মৃত্যু, শিশুদের অপচয় এবং শিশুদের বাড়তে না দেয়া। এর মধ্যে শিশুদের অপচয় বলতে বোঝানো হয়েছে ৫ বছর বয়সের নিচের শিশুদের, যারা তাদের উচ্চতার তুলনায় কম ওজনসম্পন্ন। এতে প্রচণ্ড অপুষ্টিতে ভোগা বোঝানো হয়। এ সূচকটি ইয়েমেন, জিবুতি ও ভারতের ক্ষেত্রে খুব বেশি প্রযোজ্য। ওই সূচকে প্রতিবেশী বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল ও চীনের চেয়েও নিচে অবস্থান করছে ভারত। পাকিস্তানের অবস্থান ৯৪। শ্রীলঙ্কা ৬৬। নেপাল ৭৩ এবং চীন ২৫তম অবস্থানে।

-জেডসি