বোয়াল মাছটি ২৪ হাজার টাকার!
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৪ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২১ সোমবার
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ার পদ্মা নদীতে গতকাল রোববার বিকেলে স্থানীয় জেলেদের জালে ১০ কেজি ওজনের এই বোয়াল মাছ ধরা পড়ে। ছবি : সংগৃহীত
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে স্থানীয় জেলেদের জালে ১০ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়ে। গতকাল রোববার বিকেলে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ এলাকার জেলে জয়নাল সরদারের জালে মাছটি ধরা পড়ে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, ‘দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটের অদুরে কার্গোঘাট এলাকায় গতকাল বিকেলে নদীতে জাল ফেলেন জেলে জয়নাল সরদার ও তার লোকজন। প্রথমবার জাল তুলে তেমন কিছুই পাননি। তবে হতাশ হননি তারা। দ্বিতীয় দফায় নদীতে জাল ফেলার কিছুক্ষণ পর তুলতে গেলে বড় এক ঝাঁকি দেয়। জাল টেনে নৌকায় তোলার পর তিনি বড় একটি বোয়াল মাছ দেখতে পান। দ্রুত মাছটি নিয়ে আসেন দৌলতদিয়া ঘাট মাছবাজারে। সেখানে ওজন দিয়ে তারা দেখতে পান ১০ কেজি ওজনের বোয়াল মাছ।’
তিনি বলেন, ‘পরে মাছটি সন্ধ্যার আগে দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে দুলাল মণ্ডলের আড়তে বিক্রির উদ্দেশ্যে আনলে ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা অন্য ব্যবসায়ীদের সঙ্গে নিলামে অংশ নিয়ে মাছটি ২ হাজার ৩০০ টাকা কেজি দরে ২৩ হাজার টাকায় কিনে নেন। পরে তিনি মাছটি ফেরিঘাটের পন্টুনের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখেন। তিনি বিভিন্ন স্থানে যোগাযোগ করার পর ২ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ২৪ হাজার টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে মাছটি বিক্রি করেন। এ সময় মাছটি দেখতে স্থানীয় লোকজন ভিড় করেন।’
মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, ‘অনেক দিন হলো বড় মাছ পাই না। আজ রোববার মাছটি পেয়ে ভালোই লাগছে। এ ছাড়া এখন নদীতে মাঝেমধ্যে বড় বড় মাছ ধরা পড়ছে। মাছ ধরা পড়ার পর জেলেরা বিক্রি করতে আনলে আমরা আড়তের মাধ্যমে কিনে থাকি। পরবর্তী সময়ে বেশি লাভের আশায় ঢাকাসহ বিভিন্ন স্থানে যোগাযোগ করে বিক্রি করি।’
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম



