ব্যাংকে তেল গ্যাস বিদ্যুতের ব্যয় কমানোর নির্দেশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:১৮ পিএম, ২৬ জুলাই ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
কেন্দ্রীয় ব্যাংক বিদ্যুৎ ও জ্বালানির ব্যয় কমানোর নির্দেশ দিয়েছে ব্যাংকগুলোকে। আগামী এক বছরে ব্যাংকগুলোর জ্বালানি তেল ও গ্যাস ২০ শতাংশ ও বিদ্যুতে ২৫ শতাংশ খরচ কমাতে হবে।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে ব্যাংকগুলোতে চিঠি দিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ছয় মাস করে দুই ধাপে বিদ্যুৎ ও জ্বালানি ব্যয় কমাতে হবে। সাশ্রয়ী অর্থ আর্থিক বিবরণীতে দেখাতে হবে। এ টাকা অন্য কোনো খাতে খরচ করা যাবে না।
নির্দেশনায় বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে সরকারের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ২০২২ সালের শেষ ৬ মাস (জুলাই থেকে ডিসেম্বর) এবং ২০২৩ সালের প্রথম ৬ মাস (জানুয়ারি থেকে জুন) সময়ে ব্যাংকগুলোর ব্যয় কমানোর জন্য বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।
জ্বালানি (পেট্রোল, ডিজেল, গ্যাস ইত্যাদি), ওয়েল ও লুব্রিকেন্টের বরাদ্দকৃত অর্থ থেকে ব্যয় ন্যূনতম ২০ শতাংশ সাশ্রয় করতে হবে। এ লক্ষ্যে চলতি বছরের অবশিষ্ট ৬ মাসে ১০ শতাংশ এবং ২০২৩ সালের প্রথম ৬ মাসে ১০ শতাংশ ব্যয় কমাতে হবে।
বিদ্যুৎ খাতে বরাদ্দ করা অর্থের ২৫ শতাংশ সাশ্রয় করতে হবে। এ লক্ষ্যে চলতি বছরের অবশিষ্ট ৬ মাসে এবং ২০২৩ বছরের প্রথম ৬ মাসে আনুপাতিক হারে ব্যয় হ্রাস করতে হবে। সাশ্রয় করা অর্থ অন্য কোনো খাতে বরাদ্দ বা ব্যয় করা যাবে না।
ব্যয় কমানোর তথ্য ও দলিলাদি ব্যাংকের প্রধান কার্যালয়ে সংরক্ষণ করতে হবে এবং সংশ্লিষ্ট ব্যাংক পরিদর্শনকালে নিরীক্ষার নিমিত্তে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শকদের চাহিদার পরিপ্রেক্ষিতে সরবরাহ করতে হবে।
নির্দেশনার ক্ষেত্রে চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ের ব্যয়িত অর্থ ডিসেম্বর ২০২২ এর আর্থিক বিবরণী এবং ২০২৩ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ের ব্যয়িত অর্থ ডিসেম্বর ২০২৩ এর আর্থিক বিবরণীতে যুক্ত করতে হবে।
- বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি
- ৬ চ্যালেঞ্জের মুখে পড়বে নির্বাচিত সরকার
- ইসির ‘দায়িত্বহীনতায়’ সাংবাদিকদের তথ্য ফাঁস
- ২ টাকা কমলো জ্বালানি তেলের দাম
- ‘উচ্চ সতর্কতায়’ রয়েছে ইরানি বাহিনী: সেনাপ্রধান
- নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
- পোস্টাল ভোট রিমাইন্ডার: ব্যালট ফেরত দেয়ার সময় শিগগিরই শেষ
- কলকাতায় জয়ার হাতে সেরা অভিনেত্রীর সম্মাননা
- ট্রফি নয়, ফুটবলার খুঁজছেন বাটলার
- খারাপ সময়ে বুঝেছি কে আপন, কে পর: নুসরাত ফারিয়া
- সাকিবকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চান আশরাফুল
- মিসাইল ও প্রতিরক্ষা নিয়ে কখনো আলোচনা করবে না ইরান
- ওয়ারী পাস্তা ক্লাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৮
- রামেক হাসপাতালে অজ্ঞাত রোগে নারীর মৃত্যু
- ঢাকায় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে
- পোস্টাল ভোট রিমাইন্ডার: ব্যালট ফেরত দেয়ার সময় শিগগিরই শেষ
- খারাপ সময়ে বুঝেছি কে আপন, কে পর: নুসরাত ফারিয়া
- এমএড ডিগ্রিধারী শিক্ষকের বেতন সুবিধা বাড়ল
- স্তন ক্যানসার চিকিৎসায় ‘গেম-চেঞ্জার’ নতুন এক পরীক্ষা
- ঢাকায় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে
- দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আ.লীগ নেতাদের সাক্ষাৎ
- মিসাইল ও প্রতিরক্ষা নিয়ে কখনো আলোচনা করবে না ইরান
- অন্তর্বর্তী সরকার: প্রতিরক্ষা ক্রয়ে বিশেষ মনোযোগ
- রামেক হাসপাতালে অজ্ঞাত রোগে নারীর মৃত্যু
- ট্রফি নয়, ফুটবলার খুঁজছেন বাটলার
- ভিটামিন বি১২ এর ঘাটতিতে শরীরে যেসব ক্ষতি হয়
- নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
- সাকিবকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চান আশরাফুল
- আজ সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে যাচ্ছেন তারেক রহমান
- কলকাতায় জয়ার হাতে সেরা অভিনেত্রীর সম্মাননা








