ব্যাংকে লাখ টাকার বেশি জমলেই কেটে নেওয়া হচ্ছে ১৫০ টাকা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:১৫ পিএম, ৩ জানুয়ারি ২০২২ সোমবার
ফাইল ছবি
কোনো হিসাবে বছরের যে কোনো সময় ১ লাখ টাকার বেশি জমলে সেই হিসাব থেকে আবগারি শুল্ক হিসেবে ১৫০ টাকা কেটে নেওয়া হচ্ছে। ব্যাংক আমানত থেকে সরকার নির্ধারিত হারে আবগারি শুল্ক কাটছে ব্যাংকগুলো।
ব্যাংক আমানতের উপর একটি নির্দিষ্ট হারে সরকারের কর বা শুল্ককে আবগারি শুল্ক বলা হয়। ২০২০ সালের জুলাই থেকে হিসাব করে বছরান্তে এখন সেই অর্থ রাজস্ব বোর্ডের হয়ে কেটে নিচ্ছে ব্যাংকগুলো।
বর্তমান নিয়মে সারা বছরে যদি ব্যাংক হিসাবে স্থিতি ১ লাখ টাকার কম থাকে, তাহলে কোনো আবগারি শুল্ক দিতে হবে না। কিন্তু সারা বছরের কোনো সময় যদি ব্যাংক হিসাবে ১ লাখ টাকার বেশি কিন্তু ৫ লাখ টাকার কম থাকে, তখন ১৫০ টাকা আবগারি শুল্ক দিতে হচ্ছে।
সারা বছরের কোন সময় যদি ব্যাংক হিসাবে ৫ লাখ টাকার বেশি কিন্তু ১০ লাখ টাকার কম থাকে তখন তাকে ৫০০ টাকা আবগারি শুল্ক দিতে হচ্ছে অ্যাকাউন্ট প্রতি এক বছরের জন্য।
যে সব ব্যাংক হিসাবে বছরের কোনো সময় অর্থের পরিমাণ ১০ লাখ টাকার বেশি হয়েছে, কিন্তু ১ কোটি টাকা ছাড়ায়নি, সেসব হিসাব থেকে ৩ হাজার টাকা আবগারি শুল্ক কাটা হচ্ছে।
ব্যাংক হিসাবে ১ কোটি টাকার বেশি ছিল, কিন্তু ৫ কোটি টাকার কম ছিল, এমন হিসাবধারীদের ১৫ হাজার টাকা আবগারি শুল্ক দিতে হচ্ছে।
সারা বছরের কোনো সময় যদি ব্যাংক হিসাবে ৫ কোটি টাকার বেশি থাকে, তখন ৪০ হাজার টাকা আবগারি শুল্ক দিতে হয়ে।
ব্যাংক ছাড়াও আর্থিক প্রতিষ্ঠানগুলোয় যেসব গ্রাহক টাকা জমা রাখেন, তাদের হিসাবেও নির্ধারিত অঙ্কের জমার বিপরীতে আবগারি শুল্ক আদায় করা হয়। বছরের যে কোনো সময়ে একবার কোনো হিসাবে নির্ধারিত অঙ্কের চেয়ে বেশি টাকা জমা হলেই ওই গ্রাহকের আবগারি শুল্ক বাবদ নির্ধারিত অঙ্কের টাকা কেটে রাখা হয়।
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার









