ব্যাডমিন্টনে ব্রোঞ্জ নিশ্চিত বাংলাদেশের জুমার-ঊর্মির
ক্রীড়া প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৩ এএম, ২০ ডিসেম্বর ২০২৫ শনিবার
ছবি: সংগৃহীত
ব্যাডমিন্টন ফেডারেশন বছরের শেষ দিকে ইউনেক্স-সানরাইজ আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করে। এবার একক বিভাগে বাংলাদেশি শাটলাররা তেমন ভালো করতে পারেননি। দ্বৈত বিভাগে খানিকটা আশা জাগালেও শেষ পর্যন্ত মিশ্র বিভাগ থেকে একটি পদক নিশ্চিত হয়েছে।
ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ টুর্নামেন্টের মিশ্র দ্বৈতের সেমিফাইনালে উঠল বাংলাদেশ। শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোরে স্বাগতিক দলের তারকা শাটলার আল আমিন জুমার-ঊর্মি আক্তার ভারতের স্বস্তিক মাথারাসান-কীর্তি মাঞ্চালাকে ২১-১৬, ১৯-২১ ও ২১-১৮ পয়েন্টের ব্যবধানে হারিয়েছে। যার মাধ্যমে শেষ চারে জায়গা করে নেন জুমার-ঊর্মি জুটি। আন্তর্জাতিক ব্যাডমিন্টনের নিয়মানুযায়ী, সেমিফাইনালে পরাজিত দুই দলও ব্রোঞ্জ পদক পায়। অনেক সময় আবার অনেক দেশে টুর্নামেন্ট ভেদে খানিকটা ভিন্নতাও দেখা যায়। তবে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাসেল কবির সুমন নিশ্চিত করেছেন, জুমার ও ঊর্মি সেমিফাইনালে উঠায় অন্তত ব্রোঞ্জ পদক পাবেন।
আজ (শুক্রবার) মিশ্র দ্বৈতের সেরা সাফল্য আনতে বেশ বেগ পেতে হয়েছে বাংলাদেশের এই শাটলার জুটিকে। প্রথম সেট যদিও খুব সহজে জয় এসেছে। তবে দ্বিতীয় সেটে এক সময় এগিয়ে থেকেও মাত্র ২ পয়েন্টের ব্যবধানে হেরে যায় জুমার-ঊর্মি। তৃতীয় সেট হয়ে দাঁড়ায় ম্যাচের ভাগ্য নির্ধারণী। সেখানেও হয়েছে তুমুল প্রতিদ্বন্দ্বিতা। একবার বাংলাদেশের জুটি এগিয়ে যায় তো, পরের বার ভারত। এভাবে চলতে থাকে ম্যাচ, যেখানে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসে বাংলাদেশ। ৩ পয়েন্টে এগিয়ে থেকে শেষ সেট জিতে সেমিতে পা রাখেন জুমার-ঊর্মি।
ম্যাচ শেষে আল আমিন জুমার বলেন, ‘জয়ের মধ্যে আছি, ভীষণ খুশি। টানা ম্যাচ খেলার প্রেসার হয়তো শরীরে পড়ছে, তবে জয়ের খুশিতে সব ভুলে সামনের দিকে তাকিয়ে আছি।’ ঊর্মি বলেন, ‘জুমারের সঙ্গে ছয়-সাত বছর ধরে জুটি বেঁধে খেলছি। যেহেতু অনেকদিন ধরে খেলছি, সেহেতু আমাদের মধ্যে বোঝাপড়াটা ভালো। আমরা এর আগেও আন্তর্জাতিক টুর্নামেন্টে পদক জিতেছি। ঘরের মাঠে এখন সেমিফাইনালে উঠলাম। সবাই দোয়া করবেন আমাদের জন্য।’
আজ (শনিবার) দুপুর থেকে সব বিভাগের ফাইনাল শুরু হবে। আগামীকাল রাষ্ট্রীয় শোক থাকায় টুর্নামেন্টের সকল খেলোয়াড়, আম্পায়ার, কোচ ও কর্মকর্তা কালোব্যাজ ধারণ করবেন। ফাইনাল শেষে পুরস্কার মঞ্চে ওসমান হাদির ছবি দিয়ে শোকবার্তা জানাবে ব্যাডমিন্টন ফেডারেশন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








