ব্রাজিলে বন্যা ও ভূমিধসে অর্ধশতাধিক নিহত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৬ পিএম, ২৭ জানুয়ারি ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে দক্ষিণ-পূর্বাঞ্চলে টানা বৃষ্টি ও ঝড়ো বাতাস এবং ভূমিধ্বসে রবিবার পর্যন্ত ৫৩ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছে অনেকে। দেশটির ৯৯টি শহরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
দেশটির মিনাস গেরিয়াস প্রদেশে অন্তত ৪৪ জনের মৃত্য হয়েছে এছাড়া প্রতিবেশি প্রদেশ এসপিরিটো সান্তোতে নয় জনের মৃত্যু হয়েছে। স্থানীয় বিপর্যয় মোকাবেলা কর্মকর্তারা এ খবর দিয়েছেন। তারা জানিয়েছেন, এখনো ১৯ জন নিখোঁজ রয়েছে। টানা ঝড়বৃষ্টি ও ভূমিধসে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ২০ হাজারের বেশি মানুষ।
মিনাস গেরিয়াস প্রদেশের রাজধানী বেলো হরিযন্তেতে বৃহস্পতিবার থেকে শুক্রবার ২৪ ঘণ্টায় ১৭১ মিলিমিটার (৬.৭ ইঞ্চি) বৃষ্টিপাত হয়েছে। যা দেশটির ১১০ বছরের মধ্যে সর্বোচ্চ। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী দুদিনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
স্টেট গভর্নর গুস্তাভো জেমা দেশটির ৯৯ শহরে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এছাড়া যারা মৃত্যুবরণ করেছেন তাদের স্মরণে তিন দিনের শোক ঘোষণা করেছেন তিনি। এসপিরিটো সান্তো কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সর্বোচ্চ সর্তক রয়েছে।
সুরক্ষার স্বার্থে প্রায় ২৫ হাজার মানুষকে পাঠানো হয়েছে অন্যত্র। গত দুদিনের এই প্রবল বিপর্যয়ে গৃহহীন হয়েছেন প্রায় ১৭ হাজার মানুষ। কিছু কিছু জায়গা ভূমি ধসের জেরে যোগাযোগ ব্যবস্থাও স্তব্ধ হয়ে পড়েছে। ভেঙে পড়েছে প্রচুর বাড়ি।
সরকারি সূত্রে জানিয়েছে, অতিরিক্ত বৃষ্টির জেরে উত্তর-পূর্ব ব্রাজিলের বেশিরভাগ নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। কিছু জায়গায় পানি জমে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
-জেডসি
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- আইফোনে পানি ঢুকলে কী করবেন?
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- বিশ্ব ঐতিহ্যের তালিকায় সিরিয়ার ওমারি মসজিদ
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- আজ আবারও বসছে সংসদ অধিবেশন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা
- শিশুরা আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা
- বেতনের ১০ ভাগ গরিবদের জন্য দান করছেন প্রধানমন্ত্রী
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম











