ঢাকা, বুধবার ০৪, নভেম্বর ২০২৬ ২০:০৭:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি আজ থেকে টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড

ব্রাজিলে স্কুলে আগুন : মৃতের সংখ্যা বেড়ে ৮

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০১:১৮ পিএম, ৭ অক্টোবর ২০১৭ শনিবার

ব্রাজিলের জানাউবা শহরে নার্সারী স্কুলে আগুন লাগানোর ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮-এ দাড়িয়েছে। পুড়ে যাওয়া আরো দুই শিশু শুক্রবার হাসপাতালে মারা গেছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। খবর এএফপি’র।


ব্রাজিলের দক্ষিণ পূর্বাঞ্চলীয় মন্টি ক্লারোস শহরে হাসপাতালের এক মুখপাত্র জানান, চার বছর বয়সী সেসিলিয়া ডেভিন দিয়াস ও ইয়াসমিন মেদিওরস সালভিনো শুক্রবার মারা গেছে।


জানাউবা শহরে বৃহস্পতিবার সকালে ওই প্রতিষ্ঠানের একজন সিকিউরিটি গার্ড নার্সারীতে আগুন ধরিয়ে দেয়। এরপর সে নিজেই নিজেকে পুড়িয়ে মারে।
স্থানীয় কর্তৃপক্ষ বলছে, ওই সিকিউরিটি গার্ড ২০১৪ সাল থেকে মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছে।


অগ্নিকান্ডের ঘটনায় চার বছরের সাত শিশুসহ ৪৩ বছর বয়সী এক শিক্ষকও মারা গেছেন। এছাড়া আরো ৪০ জনের হাসপাতালে চিকিৎসা চলছে।


জানাউবার মেয়র সাত দিনের শোক ঘোষণা করেছেন। দেশটির প্রেসিডেন্ট মিশেল তেমার এ ঘটনায় শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 

 

এই বিভাগের জনপ্রিয়