ব্রাজিলের জনপ্রিয় লেখক নেলিদা পিনন আর নেই
রুমা সরকার | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৬ পিএম, ১৮ ডিসেম্বর ২০২২ রবিবার
ব্রাজিলের জনপ্রিয় লেখক নেলিদা পিনন
ব্রাজিলের জনপ্রিয় লেখক নেলিদা পিনন আর নেই। শনিবার ৮৫ বছর বয়সে তিনি মারা যান। তার প্রকাশনা সংস্থা এ খবর জানিয়ে এক বিবৃতিতে বলেছে, পর্তুগালের রাজধানী লিসবনের এক হাসপাতালে নেলিদা পিনন আজ মারা গেছেন। তার মৃত্যুর কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
নেলিদা’র মরদেহ ব্রাজিলে নিয়ে যাওয়া হবে। তাকে রিও ডি জানেরিও’র ব্রাজিলিয়ান একাডেমি অব লেটার্স (এবিএল) এর সমাধিতে সমাহিত করা হবে।
এবিএল প্রেসিডেন্ট মারভাল পেরেইরা বলেছেন, তার মৃত্যু ব্রাজিলিয়ান সাহিত্যের জন্যে বড়ো ধরনের ক্ষতি। তিনি সম্ভবত জীবন্ত ব্রাজিলীয় লেখকদের মধ্যে সেরা ছিলেন।
নেলিদা পিনন ১৯৩৭ সালে জন্মগ্রহণ করেন। তিনি সাহিত্যে অবদানের জন্যে ২০০৫ সালে প্রিন্স অব আস্তুরিয়াস পুরস্কার পান। এ পুরষ্কার নোবেলের সমতূল্য। তার ২০টি বই প্রকাশিত হয়েছে। তার লেখা বিশ্বের ৩০টি ভাষায় অনূদিত হয়েছে।
নেলিদা পিনন ব্রাজিলিয়ান একাডেমি অব লেটার্সে ১৯৮৯ সালে যোগ দেন। এর সাত বছর পর তিনি এই একাডেমির সভাপতি হন। শতাব্দীকাল আগে প্রতিষ্ঠিত হওয়ার পর এই একাডেমির তিনিই ছিলেন প্রথম নারী সভাপতি।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬




