ঢাকা, রবিবার ১৯, জুলাই ২০২৬ ২:৪০:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯ ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় শিশুসহ নিহত ২

আপডেট: ০৭:৫৯ এএম, ৩ জুন ২০১৫ বুধবার

স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নে ট্রাক চাপায় শিশুসহ দুইজন নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন- ইয়াসিন ভূঁইয়া (৪৮) ও সাইদুল ইসলাম (৮)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাইদুল মহাসড়কটি পার হতে গেলে তার নিকটে চলে আসে ট্রাকটি। এ সময় চালক দ্রুত ব্রেক কষে তাকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু তার সে চেষ্টা ব্যর্থ হয়ে শিশুটি তো চাপা পড়েই সেই সঙ্গে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হন মাছবিক্রেতা ইয়াসিন।
সংশ্লিষ্ট থানা সূত্রে জানা গেছে, ট্রাকসহ চালক কাজীমউদ্দিনকে আটক করা হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ০৩.০৬.২০১৫