ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ২২:৪৮:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে তরুণ-তরুণীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:০৫ পিএম, ১ অক্টোবর ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে দুই তরুণ-তরুণীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের আউটারে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া রেলওয়ে থানার ওসি আলীম হোসেন সিকদার।

নিহতদের মধ্যে সাজ্জাদ হোসেনের বয়স ২৪ বছর। তার বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার রসুলপুর গ্রামে। আর মেয়েটির বয়স ২০ বছর বলে ধারণা করলেও তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, রাতে ওই দুই তরুণ-তরুণী রেললাইনে হাঁটছিলেন। এ সময় তিতাস কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।