ব্রাহ্মণবাড়িয়ায় শীতকালীন সবজি দেখে চোখ জুড়িয়ে যায়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৬ পিএম, ৯ নভেম্বর ২০২২ বুধবার
সংগৃহীত ছবি
ব্রাহ্মণবাড়িয়ায় শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ভালো দাম পাওয়ায় সবজি চাষে আগ্রহ বেড়েছে তাদের। মাঠে-মাঠে শোভা পাচ্ছে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, লাউসহ হরেক রকমের শীত কালীন সবজি।
জেলা কৃষি বিভাগ জানিয়েছে, জেলায় শীতকালীন সবজির উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪০টন।
জানা যায়, চলতি রবি মৌসুমে জেলায় শীতকালীন শাক-সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ হাজার ৮৬৩ হেক্টর জমিতে। এই পর্যন্ত আবাদ হয়েছে ৯শ ৭৫ হেক্টর জমিতে। ১৫ অক্টোবর থেকে আগামি বছরের ১৫ মার্চ পর্যন্ত শীতকালীন সবজির ভরা মৌসুম। শীত মৌসুমকে সামনে রেখে জেলার বিস্তীর্ণ কৃষি জমিতে লাউ, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, লাল শাক, পালংশাক, সিম, উচ্ছে করলাসহ নানা জাতের শাকসবজি আবাদে এখন ব্যস্ত সময় পার করছে জেলার কৃষকরা।
কৃষি বিভাগের দেয়া তথ্য অনুযায়ী, জেলায় ৭২২ হেক্টর জমিতে টমেটো, ৬৬৫ হেক্টর জমিতে মূলা, ৬২৫ হেক্টর জমিতে ফুলকপি, ৩৮৫ হেক্টর জমিতে বাঁধাকপি, ৬৮০ হেক্টর জমিতে লাউ, ১৯৬ হেক্টর জমিতে পালং শাক ছাড়াও বিভিন্ন সবজির আবাদ হচ্ছে।
কৃষকরা জানিয়েছেন, জেলায় রাজা (হাইব্রিড), কনক রাজা ছাড়াও স্থানীয় জাতের টমেটো, মাউন্টেন, হোয়াইট গোল্ড, সিরাজী জাতের ফুলকপি, অম কুইন, অগ্রদ্রুত জাতের বাঁধাকপি, বারী লাউ-১, ডায়না জাতের লাউ, টিয়া ও স্থানীয় জাতের করলার ব্যাপক আবাদ হয়েছে। মাঠের অবস্থা ভাল। আবহাওয়া অনুকূলে থাকলে উৎপদিত সবজি বিক্রি করে আশানুরূপ লাভ করতে পারবেন।
জেলার সদর উপজেলার কৃষক নাজু মিয়া জানান শীতে সবজির ব্যাপক চাহিদা। তাই স্থানীয় কৃষি সহায়তায় এবার শীতের সবজি চাষ করেছি।
জেলার নবীনগর উপজেলার বীরগাঁও নয়াহাটি গ্রামের কৃষক কাশেম মিয়া জানান এবার আবহাওয়া খুবই ভাল। ফলে ভাল সবজি উৎপাদন করতে পারব।
এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক সুশান্ত সাহা জানান, জেলা জুড়ে বিভিন্ন কৃষি জমিতে শীতকালীন সবজি আবাদ করা হয়েছে। এতে আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। কৃষি বিভাগের পক্ষ থেকে সর্বত্মক সহযোগিতা ও পরামর্শ দেয়া হয়েছে। তবে বাজার এখন কিছুটা দাম হলেও ভরা মওসুমে সবজির দাম ক্রেতাদের নাগালে চলে আসবে বলে মনে করেন।
উৎপাদন বৃদ্ধির মাধ্যমে সবজির চাহিদা পূরণের পাশাপাশি কৃষক লাভবান হবে এমনটাই প্রত্যাশা সকলের।
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল










