ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ৯:৪৮:২১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

ব্রিটিশ পার্লামেন্টারি কমিটির সদস্য হলেন টিউলিপ

আপডেট: ০৩:৫৫ এএম, ২ জুলাই ২০১৫ বৃহস্পতিবার

1435727891উইমেননিউজ ডেস্ক, ঢাকা : যুক্তরাজ্যের পার্লামেন্টারি সিলেক্ট কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন টিউলিপ সিদ্দিক। মঙ্গলবার তাকে নবগঠিত নারী ও সমতা বিষয়ক পার্লামেন্টারি কমিটির সদস্য ঘোষণা করা হয়েছে।
ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির এমপি মারিয়া মিলার দুই সপ্তাহ আগে এই কমিটির চেয়ার নির্বাচিত হন। এমপিদের কয়েক বছরের দাবির মুখে সমপ্রতি নারী ও সমতা বিষয়ক বিষয়গুলো দেখাশোনার জন্য একটি পার্লামেন্টারি সিলেক্ট কমিটি করে যুক্তরাজ্য সরকার।
গত ৭ মে অনুষ্ঠিত ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে ভোটে জয়ী হয়ে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। লেবার পার্টির প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। ০২.০৭.২০১৫