ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ১৮:৩১:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯ ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

ব্রিটিশ পার্লামেন্টে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট: ০৩:০৮ পিএম, ১৫ জুন ২০১৫ সোমবার

images (1)স্পেশাল করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, লন্ডন : সোমবার বিকেল চারটায় হাউস অব কমন্সে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পার্লামেন্টের বাংলাদেশ বিষয়ক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ রিসিপশন দিচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। পররাষ্ট্র গ্রুপের চেয়ার কনজারভেটিভ দলীয় এমপি আন মেইন এই রিসিপশনের আয়োজন করেছেন। বাংলাদেশি বংশোদ্ভূত তিন এমপিসহ সরকার ও বিরোধী দলের অন্যান্য এমপি অনুষ্ঠানে থাকবেন বলে জানা গেছে। বিকেল সাড়ে চারটায় এই রিসিপশন অনুষ্ঠিত হবে বলে উইমেননিউজকে নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী হাউস অব কমন্সের উদ্দেশ্যে হোটেল ত্যাগ করছেন।   ১৫.০৬.২০১৫