ব্রিটিশ শীর্ষ নারী সন্ত্রাসী সামান্থা লিউদওয়েদ
আপডেট: ০৬:৪১ পিএম, ১৮ মে ২০১৫ সোমবার
উইমেননিউজ ডেস্ক, ঢাকা : সোমালিয়া এবং কেনিয়ায় বিভিন্ন সময় হামলা করে চারশ’ মানুষ হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী ব্রিটেনের শীর্ষ সন্ত্রাসীর তালিকায় থাকা নারী সামান্থা লিউদওয়েদ। গত মাসে কেনিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে যে ১৪৮ জনকে হত্যা করা হয় তারও পরিকল্পনাকারী এই নারী। ব্রিটিশ সংবাদমাধ্যম মিরর নিউজ সোমালিয়ার নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে গতকাল সোমবার এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
৩২ বছর বয়সী সামান্থা লন্ডন ইউনিভার্সিটি থেকে অনার্স ডিগ্রি নিয়েছেন। চার সন্তানের মা সামান্থা একজন বিধবা। লন্ডনের ৭/৭ আত্মঘাতী বোমা হামলার একজন তিনি। এরপরই তিনি ব্রিটেন ত্যাগ করেন এবং ধারণা করা হচ্ছে, তিনি তার চেহারায় পরিবর্তন ঘটিয়েছেন। নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা মনে করছেন, আফ্রিকা ভিত্তিক জঙ্গি গোষ্ঠী আল-শাবাবের হাত ধরে তিনি এই পথে পা বাড়িয়েছেন। ২০১৩ সালে কেনিয়ার নাইরোবিতে ওয়েস্টগেট শপিংমলে হামলা চালায় আল-শাবাব যাতে নিহত হয় ৬৭ জন। এই হামলার মূলে আছেন এই নারী। কর্মকর্তারা জানিয়েছেন, সামান্থা আল-শাবাব নেতা আহমেদ উমরের ডান হাত। ইন্টারপোল সাবেক সৈনিকের মেয়ে সামান্থার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করেছে। বিশ্বের ২শ’টি দেশের নিরাপত্তা বাহিনী তাকে খুঁজছে।
১৯.০৫.২০১৫
- মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী
- তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
- বিদেশে নাগরিকত্ব রয়েছে যেসব বলিউড তারকার
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- `আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে`
- চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ আজ
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা











