ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ৩:২০:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা

ব্রিটেন : মোটা বেতন কি শুধুই পুরুষদের

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১২:১৮ পিএম, ১৬ মার্চ ২০১৮ শুক্রবার

ব্রিটেনে চরম বেতনবৈষম্যের শিকার নারীরা! যেখানে গত ৬৬ বছর ধরে দেশের সবচেয়ে সম্মাননীয় এবং ক্ষমতাসীন পদটি একজন নারীর দখলে, যে দেশে দু’জন প্রধানমন্ত্রী নারী, সেখানেই কি না মেয়েদের এমন দশা!


সাম্প্রতিক সরকারি পরিসংখ্যান বলছে, ব্রিটেনে মোটা বেতনের চাকুরিজীবীদের মধ্যে চার ভাগ পুরুষ, এক ভাগ নারী। ২০১৫-১৬ আর্থ বছরে এক লাখ পাউন্ডের বেশি বেতন পেয়েছেন ৬ লাখ ৮১ হাজার পুরুষ। কিন্তু এই বেতনে চাকুরিরত নারীর সংখ্যা মাত্র ১ লাখ ৭৯ হাজার। আরও বেশি বেতনবন্ধনীতে গেলে ছবিটা আরও শোচনীয়। ১০ লাখ পাউন্ডেরও বেশি বেতন পেয়েছেন যে ১৯ হাজার ব্রিটিশ, তাদের মধ্যে মাত্র দু’হাজার নারী। বাকি ১৭ হাজারই পুরুষ।


গত সপ্তাহে প্রকাশিত এই সরকারি পরিসংখ্যানে লিঙ্গ বৈষম্যের আর একটি দিকও উঠে এসেছে। করদাতাদের মধ্যে মাঝারি আয় যাদের, তাদের মধ্যে পুরুষদের আয় নারীদের আয়ের থেকে বেশ কিছুটা বেশি। যারা পার্টটাইম বা খুব কম বেতনের কাজ করেন, তাদের এই সমীক্ষায় রাখাই হয়নি। গবেষকদের মতে, সেই শ্রেণিতে লিঙ্গ বৈষম্য আরও অনেক প্রকট।


বছরের এই সময়েই দেশের প্রতিটি বড় সংস্থাকে তাদের গত আর্থ বছরের রিপোর্ট প্রকাশ করতে হয়। সেই রিপোর্টে কোন কর্মী কত মাইনে পান, তা-ও উল্লেখ করতে হয়। ডেলয়েটের রিপোর্ট বলছে, এই সংস্থায় নারী কর্মীরা পুরুষ কর্মীদের থেকে ৪৩ শতাংশ কম বেতন পান।


ক্যাবিনেটে সরকারি সমীক্ষা পেশ হওয়ার পরে নারী চাকুরিজীবীদের এই শোচনীয় পরিস্থিতি সম্বন্ধে আশঙ্কা প্রকাশ করেন দুই টোরি মন্ত্রী-নিকি মর্গ্যান এবং জাস্টিন গ্রিনিং। মর্গ্যানের কথায়, ‘‘এই ধরনের লিঙ্গ বৈষম্য ঘোচাতে অদূর ভবিষ্যতে আমাদের হয়তো সংস্থাগুলিকে কঠোর নির্দেশ পালন করতে বলতে হবে। যা না করলে তাদের উপর নিষেধাজ্ঞাও চাপাতে হতে পারে।’’