ব্রিটেনে নির্বাচনে মৌলভীবাজারের ১২ জন কাউন্সিলর নির্বাচিত
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৫ পিএম, ৭ মে ২০২২ শনিবার
ফাইল ছবি
ব্রিটেনের স্থানীয় সরকার নির্বাচনে শেষ খবর পাওয়া পর্যন্ত মৌলভীবাজারের ১২ জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে স্বামী-স্ত্রী ও আপন দুই বোনও রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুনজের আহমদ চৌধুরী।
নির্বাচিত কাউন্সিলর হলেন- নিউহাম কাউন্সিল থেকে বর্তমান কাউন্সিলর কুলাউড়ার সন্তান জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান জসিম, একই বারার বেকটন ওয়ার্ড থেকে জসিমের স্ত্রী সাবেক কাউন্সিলর রহিমা রহমান, ইজলিংটন কাউন্সিল থেকে সাবেক মেয়র মৌলভীবাজার সদর উপজেলার জিলানী চৌধুরী, কার্ডিফ সিটি কাউন্সিল থেকে পৌর শহরের মুসলিম কোয়ার্টারের সালেহ আহমদ, লন্ডনের বার্কিং ও ডেগেনহাম কাউন্সিল থেকে সদর উপজেলার সন্তান মৌলভীবাজারের খ্যাতিমান শিশু সংগঠক মুহিবুল আলম চৌধুরী।
এছাড়া হ্যান্সলো থেকে মুজিবুর রহমান, রেডব্রিজ কাউন্সিল থেকে বর্তমান কাউন্সিলর রাজনগর উপজেলার পুষ্পিতা গুপ্ত, সদর উপজেলার সন্তান ও বড়লেখার পুত্রবধূ সাঈদা চৌধুরী, হ্যারো এলাকা থেকে শ্রীমঙ্গলের শাহানিয়া চৌধুরী জেরিন, ক্যামডেন পেনক্রেস ও সোমার্স থেকে সদর উপজেলার আপার কাগাবালা ইউনিয়নের সন্তান শাহাজান মিয়া (শাহ) নির্বাচিত হয়েছেন। কার্ডিফ থেকে পুনরায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য মো. ফিরুজের মেয়ে বাবলিন মল্লিক ও জেসমিন চৌধুরী।
যুক্তরাজ্যে স্থানীয় সরকার নির্বাচন বৃহস্পতিবার (০৫ মে) অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে বিভিন্ন কাউন্সিলে রেকর্ড সংখ্যক বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন। তবে মেয়র পদে সরাসরি নির্বাচনে কেবল বাঙালিপাড়া টাওয়ার হ্যামলেটসে দুই বাংলাদেশি প্রার্থী লড়াইয়ে আছেন। ফলে সেখানকার নির্বাচনের দিকেই চোখ যুক্তরাজ্যের প্রায় ১০ লাখ বাংলাদেশির। টাওয়ার হ্যামলেটসের বর্তমান মেয়র লেবার পার্টির জন বিগসের সঙ্গে এবার লড়াইয়ে জিতেছেন সিলেটের সন্তান লুৎফুর রহমান।
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন


