ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ৪:২৮:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন

ব্রুনাইয়ের সুলতানের জন্য আম পাঠালেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৩ পিএম, ২৫ জুলাই ২০২১ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শুভেচ্ছা উপহার হিসেবে ব্রুনাই দারুসসালাম-এর সুলতান হাজি হাসসান আল-বলকিয়াহ মু'ইযযুদ্দিন ওয়াদ দৌলাহ ইবন সুলতান ওমর আলি সাইফুদ্দিন সা'দুল খাইরি ওয়াদ্দিনের জন্য এক হাজার কেজি ‘হাড়িভাঙ্গিা’ আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রুনাই অবস্থিত বাংলাদেশের মিশন এক বার্তায় নিশ্চিত করেছেন এই তথ্য।

বার্তায় বলা হয়েছে, ২৪ জুলাই উপহারের আমগুলো বাংলাদেশ হাইকমিশন ব্রুনাইয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে। এরপর উপহারের আমগুলো সরাসরি দেশটির সুলতানের প্রাসাদ ইস্তানা নুরুল ইমানে নেয়া হয়।

এর আগে ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর জন্যও উপহার হিসেবে ‘হাড়িভাঙ্গা’ আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


-জেডসি

এই বিভাগের জনপ্রিয়