ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ৯:৩১:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী

বড় ভাই করোনা পজিটিভ, সৌরভসহ কোয়ারিন্টিনে পরিবার

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪৬ পিএম, ১৬ জুলাই ২০২০ বৃহস্পতিবার

বড় ভাই করোনা পজিটিভ, সৌরভসহ কোয়ারিন্টিনে পরিবার

বড় ভাই করোনা পজিটিভ, সৌরভসহ কোয়ারিন্টিনে পরিবার

এবার করোনায় আক্রান্ত হলেন সৌরভ গাঙ্গুলির দাদা স্নেহাশিস গাঙ্গুলি। তিনি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সচিব।

জানা গেছে, একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। যেহেতেু এক বাড়িতেই থাকেন, তাই সৌরসহ পরিবারের সকল সদস্যকেই থাকতে হবে আইসোলেশনে।

গত কয়েকদিন ধরেই জ্বর ছিল স্নেহাশিসের। ৯৯-১০০ ডিগ্রি ফারেনহাইট থাকছিল তাপমাত্রা। বুধবার তার লালারস পরীক্ষা করা হয়। রাতের দিকে তার রিপোর্ট পজিটিভ আসে। তার পর তাকে ভর্তি করা হয় হাসপাতালে।

জানা গিয়েছে আবারও তার লালারসের নমুনা পরীক্ষা করে দেখা হবে।

তবে এই পরিস্থিতিতে সৌরভকেও থাকতে হবে আইসোলেশনে। গত ৮ জুলাই জন্মদিন ছিল সৌরভের। সেখানে পরিবারের সকল সদস্যই ছিলেন উপস্থিত। তাই দেখা হচ্ছে, সম্প্রতি স্নেহাশিস কাদের সংস্পর্শে এসেছেন তাও।

স্নেহাশিসের করোনা হওয়ার ফলে কোয়রান্টিনে যাচ্ছেন সিএবি সচিব অভিষেক ডালমিয়াও।