বড়পুকুরিয়া থেকে ৭০০ কোটি টাকার কয়লা লোপাট: ক্যাব
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৪৮ পিএম, ৩ মার্চ ২০২০ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
বড়পুকুরিয়া খনি থেকে ৫ লাখ ৪৮ হাজার টন কয়লা চুরি হয়েছে, এর বর্তমান বাজার মূল্য প্রায় ৭০০ কোটি টাকা বলে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
মঙ্গলবার (৩ মার্চ) সকালে ঢাকা রিপোটার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে ক্যাবের অনুসন্ধান গবেষণা কমিটির রিপোর্ট প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, চুক্তির চেয়ে প্রতি টনে সাড়ে ৫ শতাংশ বেশি পানি কয়লার দামে কিনেছে বিদ্যুৎ বিভাগ। সংবাদ সম্মেলনে জানানো হয়, বড়পুকুরিয়ার কয়লা চুরির দায় কেবল খনি কর্তৃপক্ষ নয়, পরিচালনা বোর্ড, শেয়ার হোল্ডার, পেট্রোবাংলা ও জ্বালানি বিভাগেরও।
কমিটি জানায়, খনিতে এক দশমিক ৪৪ লাখ মেট্রিক টন কয়লা চুরির অভিযোগে মামলা করা হয়েছিল। কিন্তু মামলা চলাকালীন অভিযুক্তদের দায়মুক্তি দিতে জ্বালানি বিভাগ চুরি যাওয়া কয়লাকে সিস্টেম লস হিসেবে চালিয়ে দেওয়ার পাঁয়তারা করছে। এমন এক পরিস্থিতিতে এই তদন্ত রিপোর্ট প্রকাশ করা হলো।
সম্মেলনে তদন্ত কমিটির প্রধান সৈয়দ আবুল মকসুদ বলেন, বড় পুকুরিয়ায় যে ঘটনা ঘটেছে, তাকে দুর্নীতি বললে কম বলা হবে। এটি আসলে পুকুরচুরি ছাড়া আর কিছু নয়। যে কাজটি করা উচিত ছিল জ্বালানি বিভাগের, সেটি নাগরিকদের পক্ষ থেকে করা হয়েছে। এখন সরকারের উচিত এই দুর্বৃত্তদের ছাড় না দেওয়া। গোজামিল দিয়ে মানুষকে বুঝ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। জাতীয় সম্পদ যারা চুরি করে, আর যারা এর বিচার করেন না, সেটাও বড় অন্যায়।
সম্মেলনে ক্যাবের জ্বালানি উপদেষ্টা ও তদন্ত কমিটির সদস্য শামসুল আলম বলেন, এর আগেও ৩০০ টন কয়লা চুরির একটি ঘটনা ধামাচাপা দেওয়া হয়েছে। এই ঘটনাটিও একইভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। মামলার বিচারিক প্রক্রিয়ার সময় চলা প্রশাসনিক তৎপরতার কঠোর সমালোচনা করেন তিনি।
জ্বালানি বিশেষজ্ঞ ও তদন্ত কমিটির সদস্য বদরুল ইমাম বলেন, পেট্রোবাংলার প্রস্তাব মতে, কয়লা সরবরাহের সিস্টেম লস ১ দশমিক ৫ শতাংশ ধরে নিলেও আত্মসাতের পরিমাণ দাঁড়ায় ৫ লাখ ৪৮ হাজার মেট্রিক টন।
সাংবাদিক সম্মেলনে আরও বক্তব্য রাখেন- অধ্যাপক এমএম আকাশ, স্থপতি মোবাশ্বের হোসেন ও প্রফেসর সুশান্ত কুমার দাস।
কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর বিদ্যুৎ ও জ্বালানি অভিযোগ অনুসন্ধান ও গবেষণা কমিশন এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। ২০১৮ সালের জুলাইয়ে এই চুরি নিয়ে সংবাদ প্রচার করেছিল বাংলাদেশের এক বেসরকারি টেলিভিশন। এরপরই তদন্তে নামে ক্যাব।
-জেডসি
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী









