ভক্তদের রোষানলে সাদিয়া আয়মান, কিন্ত কেন!
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০৬ পিএম, ২৩ অক্টোবর ২০২৪ বুধবার
এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান।
ভক্ত ও অনুরাগীদের রোষানল ও সমালোচনার স্রোতে ভাসছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। সাধারণ মানুষের ইমোশনকে পুঁজি করে নাটকের প্রমোশনের কৌশল অবলম্বন করার ঘটনায় দর্শক-ভক্তরা তার ওপর চরম ক্ষিপ্ত। সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিরুপ মন্তব্য করা হচ্ছে এই অভিনেত্রীকে উদ্দেশ্য করে।
আসলে কি হয়েছিল? জানা গেছে, গেল ২১ অক্টোবর সোমবার মধ্যরাতে ফেসবুকে একটি লাইভে এসে সাদিয়া আয়মান বলেন, তিনি একটি ঘটনা শেয়ার করার জন্য বাধ্য হয়ে মধ্যরাতে লাইভে এসেছেন। সেই ঘটনা সম্পর্কে অভিনেত্রী বলেন, ‘আমি বেশ কিছুদিন ধরে একটা বাজে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি। আমি জানি না, এটা কেন হচ্ছে। তবে বিষয়টা কয়েকবার ঘটেছে দেখেই আজকে লাইভে এসেছি।’
তিনি বলেন, ‘গত কয়েকদিন আগে আমি একটা শুট শেষ করে বাসায় ফিরছিলাম, তখন রাস্তায় যাওয়ার পথে দেখি পা থেকে মাথা পর্যন্ত একজন কালো কেউ আমার গাড়ির সামনে চলে আসে। এরপর গাড়ি থামিয়ে নেমে দেখি সেখানে কেউ নেই।’
এরপর বলেন, ‘এরপরে আমরা নিরাপদে সেখান থেকে বাসায় চলে আসি। তবে চলে আসার পরেও বাসার বিপরীত দিকে আবারও সেই ব্যক্তিকে দেখতে পাই।’
এসময় সাদিয়া বলেন, ‘আমি কথা বলতে বলতে কাঁপছি। কিছুক্ষণ আগেও বারান্দা থেকে দেখেছি সেই ব্যক্তি আমার বাড়ির নিচে দাঁড়িয়ে আছে।’
এমনকি সবাইকে ঘটনাটি দেখানোর জন্য লাইভ অবস্থায় বারান্দায় চলে যান তিনি। মোবাইল ঘুরিয়ে লাইভে কালো পোশাকে দাঁড়িয়ে থাকা সেই ব্যক্তিকেও দেখান সাদিয়া। এ সময় পুরো চেহারায় আতঙ্কের ছাপ ছিল অভিনেত্রীর।
লাইভ চলাকালীন অবস্থায় হঠাৎ আঁতকে ওঠেন অভিনেত্রী। এক পর্যায়ে ‘ও মাই গড’, ‘ও মাই গড’ বলতে বলতে লাইভটি কেটে দেন তিনি।
এদিকে সাদিয়া আয়মানের লাইভটি শেষ হতেই ফেসবুকজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ভক্তরা অভিনেত্রীকে নিয়ে চিন্তিত হয়ে একের পর এক স্ট্যাটাস দিতে শুরু করেন। সবাই ধারণা করে নেন, সাদিয়ার সঙ্গে খারাপ কিছু ঘটেছে। তবে এর কিছুক্ষণ পরই ফেসবুক থেকে লাইভটি সরিয়ে নেন সাদিয়া আয়মান। ঘণ্টাখানেক বাদে একটি ওয়েব ফিল্মের পোস্টার শেয়ার করেন তিনি। ভক্তরাও বুঝে নেন, পুরো ঘটনাই ছিল সেই ওয়েব ফিল্মের প্রচারণার অংশ। ‘বিভাবরী’ শিরোনামের সেই ফিল্মটি শিগগিরই আসছে দীপ্ত প্লে’তে। যেটি মূলত ঢাকার রহস্যজনক কিছু ঘটনাকে কেন্দ্র করে।
তবে এই ঘটনায় খেপেছেন সাদিয়া আয়মানের ভক্ত অনুরাগীরা। অনেকেই নিজেদের মতামত প্রকাশ করতে গিয়ে নিজেদের ক্ষোভ ঢেলে দিয়েছেন। কেউ বলছেন, ‘প্রচারণার জন্য এই ধরনের কাজ মোটেও কাম্য নয়।’ কেউ আবার বলছেন, ‘প্রমোশনের জন্য এ রকম জঘন্য কাজ না করলেও পারতেন আপু। লাইভটা দেখার সময় পুরো ট্রমাটাইজড হয়ে গিয়েছিলাম।’ কেউ-বা প্রশ্ন ছুড়ে দিয়েছেন, ‘ইদানীং প্রোমোশন এত সস্তা কেন হয়ে যাচ্ছে?’ কেউ কেউ তো তার কমনসেন্স নিয়েও প্রশ্ন তোলে। মোট কথা নেতিবাচক মন্তব্যে ঝড় বইতে শুরু করে।
এদিকে সবার রোষানল আর ঝাঝালো মন্তব্যের তোপে নিজের আইডি ডিঅ্যাকটিভ করে রেখেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। যদিও ২২ অক্টোবর সকালে এই অভিনেত্রী অনুশোচনা করে বলেন, কাজটা করার আগে আমার অন্তত ১০ বার ভাবা উচিত ছিল। জীবনেও আর এই ভুল করবো না।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা











