ভবিষ্যত কি জানেনা, এক কাপড়েই ঘর ছাড়ছে আফগান নারীরা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪০ পিএম, ২৯ আগস্ট ২০২১ রবিবার
ফাইল ছবি
আফগানিস্তানে তালিবানি প্রভাব বৃদ্ধির সঙ্গে সে দেশের মানুষের মনে আতঙ্কও বেড়ে চলেছে। পূর্ব অভিজ্ঞতা মনে রেখে যেন তেন প্রকারে দেশ ছাড়তে চাইছে আফগানরা। ইতিমধ্যেই আফগানিস্তান থেকে পালিয়েছে বহু আতঙ্কিত মানুষ। এক কাপড়ে কোনোমতে প্রাণ নিয়ে পালিয়েছেন তারা। হুমকিমুক্ত জীবনের আশায় আমেরিকা, ব্রিটেন সহ বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছেন অনেকে। সংযুক্ত আরব আমিরাশাহিতে অনেক আফগান শরণার্থী অস্থায়ীভাবে আশ্রয় নিয়েছেন। তবে নিজ ভূমি ছেড়ে পরবাসে কীভাবে, কোথা থেকে জীবন শুরু করবেন তা নিয়ে ভীষণ চিন্তিত শরণার্থী আফগানরা।
মেডিকেল ছাত্রী ওয়াজমার বয়ান:
তালিবান শাসন থেকে বাঁচতে অনেকের মতো আফগান নাগরিক ওয়াজমা সব ফেলে আমেরিকায় পালিয়ে গিয়েছন আরও অনেকের সঙ্গে। এবার আমেরিকা থেকে অন্যান্য দেশে সরিয়ে নেওয়া হচ্ছে তাঁদের।
তালিবানরা ক্ষমতা দখলের পর ২১ বছর বয়সী মেডিকেলের ছাত্রী ওয়াজমা এতগুলো দিন আফগানিস্তানের বাড়ি ছেড়ে রাস্তায় আতঙ্কের প্রহর গুণছিলেন। অবশেষে শনিবার নিরাপদ আশ্রয় খুঁজে পেয়েছেন তিনি। এর জন্য তাঁকে অবশ্য বিস্তর কাঠখড় পোড়াতে হয়েছে। ওয়াজামা বলেন, ‘আমার স্বামী আমেরিকার দূতাবাসে কাজ করতেন। আমরা ওখানে থাকলে তালিবান আমাদের মেরে ফেলত।’
ওয়াজমা এএফপিকে বলেন, ‘এক কাপড়ে দেশ ছেড়েছি আমি। এখন কী হবে? কিছুই জানি না।’
১৫ আগস্ট থেকে আফগানিস্তানের রাস্তায় সশস্ত্র তালিবান মোতায়েনের পর কাবুল থেকে পালানো হাজার হাজার আফগানের মধ্যে ছিলেন তিনিও। ওয়াজমা, তাঁর স্বামী, দেওর ও ছোট্ট ভাইঝি দীর্ঘদিন রাস্তায় কাটিয়েছেন। কাবুল বিমানবন্দরের গেটে না যাওয়া পর্যন্ত গোপনে চলাফেরা করেছেন তাঁরা। সেখানে আমেরিকার সেনারা তাঁদের জন্য অপেক্ষা করছিলেন।
ছোট্ট ভাইঝিকে কোলে নিয়ে তিনি বলেন, ‘পরিস্থিতি খুবই খারাপ ছিল। খোদাকে ধন্যবাদ যে, আমরা এখন নিরাপদে আছি।’ পাশাপাশি ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, ‘কট্টর ইসলামপন্থি তালিবান নারীদের প্রতি তাদের বৈষম্যমূলক নীতি পরিবর্তন করবে না কখনওই।’
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬



