ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ১৩:৪৭:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০ আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা

ভয়েস রেকর্ডে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৭ পিএম, ১২ মে ২০২১ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভয়েজ রেকর্ডে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের সবগুলো মোবাইল অপারেটরের গ্রাহকদের ফোনে ভয়েস রেকর্ড পাঠিয়ে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান তিনি।

গত দুই দিন আগে থেকে মোবাইল গ্রাহকরা তাদের মোবাইলে ধারাবাহিকভাবে প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছা বার্তা পাচ্ছেন।

ভয়েস রেকর্ডিং শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী  বলেন, ‘হ্যালো, আমি শেখ হাসিনা বলছি, আসসালামু আলাইকুম। একমাস সিয়াম সাধনার শেষে আমাদের মাঝে এসেছে ঈদ-উল-ফিতর। এখনও করোনাভাইরাসের তাণ্ডব চলছে। মহান আল্লাহতালা  আমাদের এই মহামারি থেকে মুক্তি দিন, সেটাই কামনা করি। যেভাবে সংগ্রামের সাথে পবিত্র রমজান মাস পালন করেছেন, ঠিক সেইভাবে স্বাস্থ্যবিধি মেনে চলুন। নিজেরা সুস্থ থাকুন। ঈদুল ফিতরে সকলে আনন্দ করুন, তবে স্বাস্থ্যবিধি মেনে। আমার শুভেচ্ছা নেবেন, পরিবারের সবাইকে দেবেন। ঈদ মোবারক।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগেও ঈদ উপলক্ষে ভয়েস রেকর্ডে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

-জেডসি

এই বিভাগের জনপ্রিয়