ভরণপোষণে শামির কাছে ১০ লাখ চান সাবেক স্ত্রী
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৩ এএম, ৮ নভেম্বর ২০২৫ শনিবার
ছবি: সংগৃহীত
ভারত জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মোহাম্মদ শামির কাছ থেকে মাসে চার লাখ রুপি ভরণপোষণ পান তাঁর সাবেক স্ত্রী হাসিন জাহান। তবে সেই টাকায় তাঁর নিজের ও মেয়ের খরচ চালানো সম্ভব নয় বলে দাবি করেছেন তিনি।
মাসে ১০ লাখ ভরণপোষণের আবেদন জানিয়ে ভারতের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এই মডেল ও অভিনেত্রী। আবেদনের প্রেক্ষিতে শুক্রবার শামি ও পশ্চিমবঙ্গ সরকারকে নোটিশ পাঠিয়েছেন ভারতের সর্বোচ্চ আদালত।
বর্তমানে কলকাতা হাই কোর্টের নির্দেশ অনুযায়ী শামি মেয়ের জন্য আড়াই লাখ এবং হাসিনের জন্য দেড় লাখ রুপি করে মাসিক ভরণপোষণ দিয়ে থাকেন। তবে হাসিনের দাবি, এই টাকায় বর্তমান সময়ে মেয়ের শিক্ষা ও নিজের নিত্যপ্রয়োজনীয় খরচ মেটানো সম্ভব হচ্ছে না। বিচারপতি মনোজ মিশ্র ও উজ্জ্বল ভূঁইয়ার আদালত পিটিশনের শুনানিতে বলেন, ‘মাসে চার লাখ টাকা কি যথেষ্ট নয়?’
আদালত শামি ও পশ্চিমবঙ্গ সরকারকে চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলেছেন। এরপরই মামলার পরবর্তী শুনানি হবে।
২০১৪ সালে বিয়ে হয় শামি ও হাসিন জাহানের। তাঁদের এক কন্যাসন্তান আছে। তবে ২০১৮ সালে নারী নির্যাতনের অভিযোগ তুলে শামি ও তাঁর পরিবারের বিরুদ্ধে মামলা করেন হাসিন। এরপর থেকেই চলছে তাঁদের দীর্ঘ আইনি লড়াই।
শুরুতে পশ্চিমবঙ্গের আলিপুর আদালত হাসিনের মেয়ের জন্য মাসে ৮০ হাজার রুপি ও হাসিনের জন্য ৫০ হাজার রুপি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন শামিকে। পরে জেলা আদালত ও হাই কোর্টে আপিলের পর সেই অঙ্ক বেড়ে দাঁড়ায় মাসে চার লাখ রুপি। এবার সেই টাকাও যথেষ্ট নয় বলে নতুন করে আবেদন জানালেন হাসিন জাহান। তিনি নিজের জন্য ৭ লাখ এবং মেয়ের জন্য ৩ লাখ রুপি চেয়ে আবেদন করেছেন।
হাসিনের পিটিশনে বলা হয়, ২০২১-২২ আয়কর রিটার্ন অনুসারে শামির বাৎসরিক আয় ৪৮ কোটি রুপির মতো। তাঁর সংগ্রহে রেঞ্জ রোভার, জাগুয়ার, মার্সিডিজ, টয়োটা ফরচুনারসহ বিলাসবহুল সব গাড়ি আছে।
ভারতের হয়ে ৬৪ টেস্ট, ১০৮ ওয়ানডে ও ২৫ টি-টোয়েন্টি খেলা শামি গত মার্চের পর থেকে ভারত জাতীয় দলে সুযোগ পাননি।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০







