ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মিম
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৯ পিএম, ১৫ নভেম্বর ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
সম্প্রতি ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যা নিয়ে তিনি বিব্রত। প্রায় দুই মাস আগের একটি ভিডিওতে আতঙ্কিত অবস্থায় দেখা গেছে তাকে। যা কয়েক দিন ধরে একটি মহল ফেসবুকে পোস্ট করে দাবি করছেন―পার্লার উদ্বোধন করতে গিয়ে উগ্রবাদীদের রোষানলে মিম। এ বিষয়টিকে কেবলই মিথ্যা বলে দাবি করলেন এ অভিনেত্রী।
এ বিষয়ে মিম একটি সংবাদমাধ্যমকে বলেন, কিছু দিন ধরেই ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে ভিডিওটি, যা নিয়ে অনেকেই ভুল বার্তা ছড়াচ্ছেন। কেউ কেউ বলছেন, আমি নাকি মবের শিকার। আমাকে উদ্বোধনে বাধা দেওয়া হয়েছে। আসলে তো তেমন কিছু ঘটেনি আমার সঙ্গে। তিনি বলেন, প্রতিটি জায়গায়ই ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা পেয়েছি আমি। এবার দুই মাস আগে একটি জুয়েলারির শোরুম উদ্বোধন করতে গিয়েছিলাম। তখন ভয়ে আতঙ্কিত হয়েছিলাম। আর এটি সেই ভিডিও।
সেই ঘটনা সম্পর্কে মিম বলেন, শোরুম উদ্বোধন করতে গিয়ে হঠাৎই বিকট শব্দ হয়, সঙ্গে ধোঁয়া ছিল। মনে করেছিলাম হয়তো আগুন ধরেছে। মূলত সেটি ছিল একটি ক্যামেরা বিস্ফোরণের। তারপর সেখান থেকে আগুন লাগার গুজবে অনেক ভয় পান তিনি। তবে আমার কোনো ক্ষতি হয়নি। কিন্তু ওই ঘটনা বিভিন্ন সময় যেভাবে কাটছাঁট করে সামনে আনা হয়েছে, তা সত্যিই বিব্রত করছে আমায়।
তিনি বলেন, একশ্রেণির মানুষ সেই পুরোনো ভিডিওটির মাধ্যমে গুজব ছড়াচ্ছে। আর এখন ফেসবুকে ভিডিও পোস্ট করলেই অর্থ পাওয়া যায়। এ জন্য একই ভিডিও বিভিন্ন সময় বিভিন্ন শিরোনামে প্রকাশ করা হয়, যা অনেককেই অস্বস্তিতে ফেলছে। আর কোনো কিছু যাচাই-বাছাই না করে কোনো ভিডিও পোস্ট করা উচিত নয়।
উল্লেখ্য, এর আগে চট্টগ্রামে ব্যবসায়ী ও তৌহিদি মানুষের বাধার মুখে শোরুম উদ্বোধন করতে গিয়ে বিপাকে পড়েন ছোটপর্দার অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। চট্টগ্রাম থেকে ফিরে আসেন তিনি। এ ঘটনায় তখন মেহজাবীন ফেসবুকে জানিয়েছিলেন— চট্টগ্রামে একটি শোরুম উদ্বোধন করতে যাওয়ার সময় বিমানবন্দর থেকে শোরুমে যাওয়ার পথে জানতে পারেন, সেখানে নিরাপত্তাসংক্রান্ত কিছু সমস্যা হয়েছে। এ জন্য আয়োজন ও তিনি সিদ্ধান্ত নেন, নিরাপত্তার অভাবে শোরুমে যাবেন না তিনি। তারপর গাড়ি ঘুরিয়ে বিমানবন্দর হয়ে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন এ অভিনেত্রী।
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










