ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ২১:১১:১৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

ভারত থেকে আসছে কাঁচামরিচ ও টমেটো

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৭ পিএম, ২৬ জুন ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রায় ১০ মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ ও টমেটো আমদানি করা হবে।

সোমবার (২৬ জুন) হিলি উদ্ভিদ সংগনিরোধের উপসহকারী ইউসুফ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তবে দেশের বাজারে কাঁচামরিচের দাম অস্বাভাবিকভাবে বাড়তে থাকায় বাংলাদেশ সরকার ভারত থেকে কাঁচামরিচ ও টমোটো আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। যার ফলে দেশের বাজারে কমতে পারে দাম বলছেন বন্দরের ব্যবসায়ীরা।

উপসহকারী ইউসুফ আলী বলেন, ভারত থেকে কাঁচামরিচ ও টমেটো আমদানির খবরে এখন পর্যন্ত হিলি স্থলবন্দরের পাঁচজন আমদানিকারক প্রতিষ্ঠান ১ হাজার ৯০০ মেট্রিক টন কাঁচামরিচ ও একজন আমদানিকারক প্রতিষ্ঠান ৫০০ মেট্রিক টন টমেটো আমদানির জন্য এলসি করেছেন।

তিনি আরও জানান, সোমবার দুপুরের মধ্যেই ভারত থেকে কাঁচামরিচ এবং টমেটো আমদানি হবে।


উল্লেখ্য, গত বছরের ২৪ আগস্ট থেকে ভারত থেকে কাঁচামরিচ আমদানি বন্ধ ছিল।