ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ২০:১১:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

ভারত থেকে এলো ৭০ মেট্রিক টন কাঁচা মরিচ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৮ এএম, ৩ জুলাই ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি হয়েছে ৭০ মেট্রিক টন কাঁচা মরিচ। রোববার দুপুরে ৬ ট্রাক আমদানির পর সন্ধ্যায় আরও এক ট্রাক মরিচ আমদানি হয়েছে।
ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান বলেন, দেশের বাজারে কাঁচা মরিচের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। ক্রেতারা দিশেহারা হয়ে পড়েছেন। ঈদুল আজহার পাঁচ দিনের ছুটি শেষে আজই বন্দরের আমদানি-রপ্তানি শুরু হয়। সবমিলিয়ে আজ ৭ ট্রাক কাঁচা মরিচ আমদানি হয়েছে। আগামীকাল ১০-১৫ ট্রাক আমদানির সম্ভাবনা রয়েছে। এতে দেশীয় বাজারে দাম কিছুটা কমবে বলে ধারণা করছেন তারা।

ভোমরা কাস্টমস কার্যালয়ের ডেপুটি কমিশনার নিয়ামুল হাসান বলেন, দিনশেষে সাতটি ট্রাকে ৭০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। টন প্রতি রাজস্ব নেয়া হয়েছে ৫০০ মার্কিন ডলার।

এদিকে, জেলার অভ্যন্তরীণ বাজার গুলোতে ইচ্ছামত দাম রাখছেন বিক্রেতারা। পাইকারি ও খুচরা বাজারে ৫০০-৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে দেশীয় কাঁচা মরিচ।