ভারতকে হারালে সাকিবদের সঙ্গে ডিনার করবেন পাক মডেল!
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৫ এএম, ১৯ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার
ফাইল ছবি
ভারতের বিপক্ষে প্রিয় দলের হারের ক্ষত এখনও গদগদে পাকিস্তানিদের। বাংলাদেশ যদি ভারতকে হারাতে পারে তাহলে কিছুটা হলেও সেই ক্ষতে পড়বে স্বান্ত্বনার প্রলেপ। সাকিব আল হাসানের দলের জন্য তাই একটা ঘোষণা দিয়ে রেখেছেন অভিনেত্রী সেহার শিনওয়ারি। ভারতকে হারাতে পারলে সাকিবদের সঙ্গে ডিনার করবেন এই পাকিস্তানি মডেল।
চলমান বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ১৯২ রানে গুটিয়ে ৭ উইকেটে ম্যাচ হেরে যায় পাকিস্তান। শিনওয়ারি মনে করেন এবার ভারতকে হারিয়ে দেবে বাংলাদেশ। সেটা হলে নাকি পাকিস্তানের হারের বদলা নেওয়া হবে। বাংলাদেশ দল রোহিত–কোহলিদের হারাতে পারলে ঢাকায় এসে সাকিবদের সঙ্গে ডিনার করার ঘোষণা দিয়েছেন সেহার।
টুইটারে শিনওয়ারি লিখেছেন, ‘ইনশা আল্লাহ আমার বাঙালি বন্ধু পরের ম্যাচে আমাদের হয়ে প্রতিশোধ নেবে। বাংলার ছেলেরা যদি ভারতকে হারাতে পারে, তাহলে আমি ঢাকায় যাব এবং ওদের সঙ্গে মাছ দিয়ে ডিনার করব।’
২৬ বছর বয়সী সেহার ওই পোস্ট করেছেন ভারত-পাকিস্তান ম্যাচের পরদিন রোববার। এ কদিন পোস্টটি খুব বেশি মানুষের নজরে আসেনি। তবে আগামীকাল বাংলাদেশ-ভারত ম্যাচ সামনে রেখে ওই পোস্ট নিয়ে আলোচনা তুঙ্গে।
সোমবার টুইটারে আরেকটি পোস্ট করেছেন শিনওয়ারি। সেখানে লিখেছেন, ‘বন্ধুরা, বাংলাদেশ ভারতকে হারিয়ে দিতে চলেছে। আমার এই টুইটের স্ক্রিনশট নিয়ে রাখো এবং পরে আমাকে দেখাইও।’
শিনওয়ারির পোস্ট নিয়ে এক ভারতীয় সমর্থক লিখেছেন, ‘ও জানে এটা হবে না। সে কারণেই এসব বলছে।’ আরেকজন লিখেছেন, ‘এ ধরনের মানুষের মধ্যে আজেবাজে কথার কমতি নেই।’ এক বাংলাদেশি আবার লিখেছেন, ‘আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ থেকে ভালোবাসা। ইনশা আল্লাহ আমরা ভারত–পাকিস্তান দুই দলের বিপক্ষেই জিতব।’
এসব দেখার পর সেহার বুধবার বিকেলে বাংলাদেশ–ভারত ম্যাচ নিয়ে আরেকটি পোস্ট করেছেন। এবার লিখেছেন, ‘একমাত্র বাংলাদেশই ভারতকে উচিত শিক্ষা দিতে পারে।’
তিন ম্যাচে শতভাগ জয়ে আসরে ভারত এগিয়ে থাকলেও দুই দলের সাম্প্রতিক পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। মুথোমুখি শেষ চার লড়াইয়ের তিনটিতেই জিতেছে বাংলাদেশ। সবশেষ বিশ্বকাপের ঠিক আগে এশিয়া কাপেও প্রতিবেশি দলটিকে হারিয়েছিল টাইগাররা।
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে











