ভারত : শবরীমালা মন্দিরে নারী সাংবাদিক না পাঠাতে হুশিয়ারি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৪:০৬ পিএম, ৫ নভেম্বর ২০১৮ সোমবার
ভারতে অনেক হিন্দু মন্দিরে মেয়েদের প্রবেশ করতে দেয়া হয় না
ভারতের সুপ্রিম কোর্টের রায়ের পর আজ সোমবার ফের খুলতে যাচ্ছে কেরালার শবরীমালার আয়াপ্পাস্বামী মন্দির। কিন্তু তার আগেই গণমাধ্যমকে সাবধান করে দিয়েছে দেশটির হিন্দু সংগঠনগুলোর যৌথ মঞ্চ। সংবাদমাধ্যমগুলোকে চিঠি পাঠিয়ে জানিয়ে দেয়া হয়েছে, শবরীমালায় যেন কোনো নারী সাংবাদিক পাঠানো না হয়।
প্রথম ধাপে শবরীমালা মন্দিরের দরজা খুলেছিল ১৭ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত। যদিও ১০ থেকে ৫০ বছর বয়সী কোনো নারী এখন পর্যন্ত আয়াপ্পাস্বামীর বিগ্রহ দর্শন করতে পারেননি।-খবর আনন্দবাজারপত্রিকা অনলাইনের।
দ্বিতীয় দফায় মন্দিরের দরজা খুলছে আজ সোমবার। যদিও তা মাত্র একদিনের জন্য। আজ সন্ধ্যা থেকে মঙ্গলবার রাত ১০টা পযন্তু খোলা থাকবে মন্দির।
তার ঠিক আগেই কড়া অবস্থান নিয়ে নিজেদের উপস্থিতি জানান দিল হিন্দু সংগঠনগুলির যৌথ মঞ্চ শবরীমালা কর্ম সমিতি, যাদের সঙ্গে আছে বিশ্ব হিন্দু পরিষদের মতো সংগঠনও।
হিন্দু মঞ্চের দাবি, ১০ থেকে ৫০ বছর বয়সী নারী সাংবাদিকের উপস্থিতিতেও ঘটনাস্থলে উত্তেজনা তৈরি হতে পারে। চিঠিতে তারা জানিয়েছে, ১০ থেকে ৫০ বছর বয়সী নারী ভক্তদের প্রবেশ নিয়ে আপনাদের পক্ষে বা বিরুদ্ধে মত থাকতেই পারে। কিন্তু এমন কিছু সিদ্ধান্ত আপনারা নিশ্চয়ই নেবেন না, যাতে পরিস্থিতি খারাপ হয়।
তাদের দাবি, দেশ বিদেশ থেকে শবরীমালা মন্দিরের ভক্তরা এসে পৌঁছেছেন মন্দির চত্বরে। যে কোনও মূল্যে তারা মন্দিরে ১০ থেকে ৫০ বছর বয়সী মহিলাদের প্রবেশ আটকাতে বদ্ধপরিকর।
এক দিনের বিগ্রহ দর্শন ঘিরে মন্দিরের যাওয়ার পাঁচ কিলোমিটার পথ এখন রীতিমতো যুদ্ধক্ষেত্রের চেহারা নিয়েছে। ব্যারিকেড বানিয়ে তৈরি ভক্তরা।
পাশাপাশি কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন। কদিন আগেই বিজেপি সভাপতি অমিত শাহ হিন্দু মোর্চার পাশে থাকার বার্তা দিয়েছেন। তার পর থেকেই নয়া বলে বলীয়ান হয়ে উঠেছে হিন্দু সংগঠনগুলো। নারী সাংবাদিকদের ঢুকতে না দেয়ার হুশিয়ারিতে সেই শক্তিই সামনে এলো বলে মনে করছেন অনেকে।
ভারতের কেরালায় শবরীমালা মন্দিরে মেয়েদের ঢুকতে দেওয়াকে কেন্দ্র করে তুমুল সংঘাত ও উত্তেজনা শুরু হয় ১৭ অক্টোবর থেকে। নারীদের প্রবেশ আটকাতে ওই মন্দিরকে ঘিরে চেকপোস্ট বসানো হয় ও জোর করে গাড়ি থেকে মেয়েদের নামিয়ে দেয়ার অভিযোগ উঠে।
সম্প্রতি দেশের সুপ্রিম কোর্ট শবরীমালায় দশ থেকে পঞ্চাশ বছর বয়সী মেয়েদেরও ঢুকবার অনুমতি দিয়েছে। কিন্তু সেই রায়ের বাস্তবায়ন ঠেকানোর জন্য কেরালাজুড়ে বিজেপিসহ বিভিন্ন হিন্দুত্ববাদী দলের নেতৃত্বে এখনও প্রতিবাদ বিক্ষোভ চলছে।
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- নগদে চাকরি , থাকছে না বয়সসীমা
- আম খেলে কি ওজন বাড়ে?
- হৃদযন্ত্র ভালো রাখতে বর্ষার ৫ ফল
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- আজও সারা দেশে বৃষ্টির আভাস, ৫ জেলায় ভূমিধসের উচ্চ ঝুঁকি
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- আমেরিকান অভিনেত্রী লিসা রিনার জন্মদিন আজ











