ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ২১:৪৬:০১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো

ভারতীয় নারী ক্রিকেট দল নিয়ে আবারও বিতর্ক

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪১ পিএম, ১৫ মে ২০২১ শনিবার

ভারতীয় নারী ক্রিকেট দল নিয়ে আবারও বিতর্ক

ভারতীয় নারী ক্রিকেট দল নিয়ে আবারও বিতর্ক

গত বৃহস্পতিবার থেকে আলোচনায় ভারতীয় নারী ক্রিকেট দল। রমেশ পাওয়ারকে প্রশিক্ষক করা নিয়ে বিতর্কের শুরু।  প্রশিক্ষক নির্বাচনের পর বিতর্ক দল নির্বাচন নিয়েও। শেফালি বর্মা এবং শিখা পাণ্ডেদের দলে ফিরিয়ে আনা হল।

প্রাক্তন প্রশিক্ষক ডব্লিউ ভি রমন, প্রধান নির্বাচক নীতু ডেভিড এবং সিনিয়র ক্রিকেটারদের মধ্যে একটি গণ্ডগোলের সৃষ্টি হয়। রমন চিঠি দেন বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং এনসিসি-র পরিচালক রাহুল দ্রাবিড়কে। পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে ইংল্যান্ড সফরের দল নির্বাচন হয় বোর্ডের কর্তাদের উপস্থিতিতে। ইংল্যান্ড সফরে ১টি টেস্ট, ৩টি টি২০ এবং ৩টি একদিনের ম্যাচ খেলবেন ঝুলন গোস্বামীরা। তরুণ ক্রিকেটারদের টেস্ট ক্রিকেটে নেওয়া হবে কি না সেই নিয়ে দীর্ঘ আলোচনাও হয়।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাদ পড়া শেফালি, শিখা এবং তানিয়া ভাটিয়াকে ফিরিয়ে আনা হল ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট এবং একদিনের সিরিজের দলে। টি২০ দলে তারা আগে থেকেই ছিলেন। 

বিসিসিআই চেষ্টা করছে এমন ক্রিকেটারদের নিয়ে দল তৈরি করতে যারা আগামী দিনে ভারতীয় দলকে এগিয়ে নিয়ে যেতে পারবেন।