ভারতে ‘আজীবন সম্মাননা’ পেলেন রুনা-আলমগীর
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৪ পিএম, ১৫ মে ২০২২ রবিবার
রুনা লায়লা ও আলমগীর। পুরোনো ছবি
ভারতের মঞ্চে ‘আজীবন সম্মাননা’য় ভূষিত হলেন দেশের নন্দিত তারকা দম্পতি অভিনেতা আলমগীর ও উপমহাদেশের প্রখ্যাত গায়িকা রুনা লায়লা। গতকাল শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার নজরুল মঞ্চে ‘টেলিসিনে অ্যাওয়ার্ড’র ১৯তম আসরে তাদের হাতে ‘আজীবন সম্মাননা’ তুলে দেয়া হয়।
কলকাতা থেকে মুঠোফোনে চিত্রনায়ক আলমগীর বলেন, ‘এর আগেও আমি কলকাতা থেকে উত্তমকুমার অ্যাওয়ার্ডসহ বেশ কিছু সম্মাননায় ভূষিত হয়েছি। সম্মাননা প্রাপ্তিতে আমি খুব বেশি উচ্ছ্বসিত হই না বা সম্মাননা প্রাপ্তির পর খুব বেশি ভালো লাগা প্রকাশ করতে পারি না। তবে অবশ্যই সম্মাননা পেলে ভালো লাগে। কলকাতায় আমাকে ও রুনাকে যারা আজীবন সম্মাননায় ভূষিত করেছেন,তাদের ধন্যবাদ।’
রুনা লায়লা বলেন, ‘এই সম্মাননা প্রদান অনুষ্ঠান আমি মনে করি দুই বাংলার শিল্পীদের মেলবন্ধনের একটি আয়োজন। এতে দুই বাংলার অনেক শিল্পীই সম্মাননা পেয়েছেন। সবার জন্যই শুভ কামনা ও ভালোবাসা। এবার আমরা দুজনই একসঙ্গে আজীবন সম্মাননা পেলাম, এটা আসলেই অনেক সম্মান ও আনন্দের।’
জানা গেছে, অনুষ্ঠানে অংশ নিতে রুনা লায়লা ও আলমগীর ১৩ মে কলকাতা পৌঁছান। পরদিন সন্ধ্যায় ‘টেলিসিনে’ অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে অংশ নেন তারা। এর আগে একই অনুষ্ঠানে প্রয়াত কিংবদন্তি নায়করাজ রাজ্জাক, চিত্রনায়ক ফারুক ও চিত্রনায়িকা ববিতাকেও সম্মাননা দেয়া হয়।
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার






