ভারতে উদ্ধার হওয়া ৯ তরুণী আজ দেশে ফিরছে
আপডেট: ০৫:০৯ এএম, ১৭ মে ২০১৫ রবিবার
উইমেননিউজ ডেস্ক, ঢাকা : ভারতের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হওয়া ৯ বাংলাদেশি তরুণীকে আজ রোববার দুপুরে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে। এ কাজে দিল্লির মানবাধিকার সংস্থা স্টপ-ট্রাফিকিং অ্যান্ড অপারেশন অফ চিলড্রেন অ্যান্ড ওমেন সাহায্য করছে।
স্টপ-ট্রাফিকিং অ্যান্ড অপারেশন অফ চিলড্রেন অ্যান্ড ওমেন এর চেয়ারম্যান রমা দেবব্রত প্রথম আলোকে বলেন, ৯ বাংলাদেশি তরুণীকে বিভিন্ন সময় ভারতের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করে তাদের সেফহোমে রাখা হয়েছিল। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে আজ তাদের দেশে ফেরত পাঠানো হচ্ছে।
দিল্লির বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (কনস্যুলার) মোশারফ হোসেন জানান, দুপুরে বিমানযোগে তাদের ঢাকায় পাঠানো হচ্ছে। ৯ তরুণীকে তুলে দেওয়া হবে বাংলাদেশের জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক আইনজীবী সালমা আলীর কাছে।
চাকরি বা কাজের লোভ দেখিয়ে দালালরা তরুণীদের ভারতে নিয়ে নারী পাচারকারীদের কাছে বিক্রি করে দেয়। পরে দেশের বিভিন্ন জায়গা থেকে তাদের উদ্ধার করা হয়।
১৭.০৫.২০১৫
- মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী
- তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
- বিদেশে নাগরিকত্ব রয়েছে যেসব বলিউড তারকার
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- `আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে`
- চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ আজ
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা











