ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ৯:৩৭:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯ এলপি গ্যাসের দাম কমল নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’ জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু

ভারতে একদিনে করোনায় আক্রান্ত ৬২ হাজার, মৃত্যু ১০০৭

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৩০ পিএম, ১০ আগস্ট ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতে প্রতিদিন করোনাভাইরাসে গড়ে ৫০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। আর মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে। রীতিমতো কোভিড- ১৯ এর নতুন হটস্পটে পরিণত হয়েছে ভারত। টানা চার দিন দেশটিতে দৈনিক আক্রান্ত ৬০ হাজারের ওপরে রয়েছে।

দেশটির স্বাস্থ্য বুলেটিনে বলা হয়, আজ সোমবার সকাল ৮ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৬২ হাজার ৬৪ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া একই সময়ে ১ হাজার ৭ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। ভারতে এই নিয়ে ৪৪ হাজার ৩৮৬ জন করোনায় মৃত্যু হয়েছে। দেশে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৬ লাখ ৩৪ হাজার ৯৪৫। মোট আক্রান্তের প্রায় ৬৯ শতাংশই সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৪ হাজার ৮৫৯ জন। এই পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ২২ লাখ ১৫ হাজার ৭৪ জন।

করোনা আক্রান্তের নিরিখে ভারত এখন বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে। দেশটির সামনে রয়েছে যুক্তরাষ্ট্র এবং ব্রাজিল।

-জেডসি