ভারতে একদিনে করোনায় আক্রান্ত ৬৪,৩৯৯, মৃত্যু ৮৬১
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৮ পিএম, ৯ আগস্ট ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
ভারতে প্রতিদিন করোনাভাইরাসে গড়ে ৫০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। আর মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে। রীতিমতো কোভিড- ১৯ এর নতুন হটস্পটে পরিণত হয়েছে ভারত। টানা তিন দিন দেশটিতে দৈনিক আক্রান্ত ৬০ হাজারের ওপরে রয়েছে। দ্য হিন্দুর রোববার সকালের লাইভ আপডেট অনুযায়ী, দেশটিতে করোনা শনাক্ত দাঁড়িয়েছে ২১ লাখ ৫৩ হাজার ৯৩২ জনে। এখন পর্যন্ত মারা গেছেন ৪৩ হাজার ৪৭৫ জন।
দেশটির স্বাস্থ্য বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ভারতে ৬৪ হাজার ৩৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৮৬১ জন।
ভারতে প্রথম থেকেই করোনা সংক্রমণের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র রাজ্য। দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। তৃতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ।
করোনা আক্রান্তের নিরিখে ভারত এখন বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে। দেশটির সামনে রয়েছে যুক্তরাষ্ট্র এবং ব্রাজিল। তবে মৃত্যুর হিসাবে এখন পর্যন্ত ভারতের অবস্থান পঞ্চম। অবশ্য দিন কয়েকের মধ্যে দেশটি ৪৬ হাজার মৃত্যু নিয়ে চতুর্থ স্থানে থাকা যুক্তরাজ্যকে টপকে যাবে।
এদিকে ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বৈশ্বিক করোনা শনাক্ত ১ কোটি ৯৮ লাখ ছাড়িয়ে গেছে। মৃত্যু হয়েছে ২ লাখ সাড়ে ২৯ হাজারের বেশি। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ১ কোটি ২৭ লাখের বেশি মানুষ।
-জেডসি
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- এলপি গ্যাসের দাম কমল
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- মুক্তির আগেই বিতর্কে শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা
- ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই
- জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন
- ঢাকায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ৩
- জুলাইয়ের স্বাভাবিক বৃষ্টিপাতের আভাস, তাপপ্রবাহও হতে পারে
- গরুর মাংস খেয়ে অ্যালার্জি হলে যা করবেন
- টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
- ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- দেশের ১৫ জেলায় ঝড়ের সতর্কবার্তা, হতে পারে বজ্রবৃষ্টি
- এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স
- ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার
- ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র
- আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে
- ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
- এইচএসসি পরীক্ষা শুরু আজ,অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী











