ভারতে একদিনে ৬৪ হাজারের বেশি করোনা শনাক্ত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৫ পিএম, ১৪ আগস্ট ২০২০ শুক্রবার
ছবি: ইন্টারনেট
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। কিন্তু গত কয়েক দিন ধরে এই বৃদ্ধি সাংঘাতিক হারে বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে ৬৪ হাজার ৫৫৩ জন করোনায় সংক্রমিত হয়েছেন। এই নিয়ে দেশটিতে ২৪ লাখ ৬১ হাজার ১৯০ জনের শরীরে এই মহামারী সংক্রমিত হয়েছে।একই সময়ে ১ হাজার ৭ জনের মৃত্যু হয়েছে।এই পর্যন্ত দেশটিতে ৪৮ হাজার ৪০ জন করোনা রোগী প্রাণ হারিয়েছে।
আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এনডিটিভির প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
করোনায় সুস্থতার হার বৃদ্ধি পেয়ে ৭০.৭৭ শতাংশে পৌঁছেছে। এর ফলে মৃত্যু হার কমে ১.৯৬ শতাংশে দাঁড়িয়েছে। যদিও মৃত্যুর সংখ্যার নিরিখে ভারত এখন যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরে তৃতীয় স্থানে রয়েছে। যুক্তরাষ্ট্রে এই পর্যন্ত ১ লাখ ৭০ হাজার ৪১৫ এবং ব্রাজিলে ১ লাখ ৫ হাজার ৫৬৪ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, ভারতের মহারাষ্ট্র রাজ্যের কারাগার বিভাগের এক তথ্যে প্রকাশ, রাজ্যটিতে এপর্যন্ত ১ হাজার বন্দি ও ২৯২ জন জেলকর্মী করোনা সংক্রমিত হয়েছেন। এরইমধ্যে করোনা আক্রান্ত হয়ে ৬ বন্দি প্রাণ হারিয়েছে।
ভারতের মহারাষ্ট্র রাজ্যে এপর্যন্ত ৫ লাখ ৬০ হাজার ১২৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। রাজ্যটিতে মোট ১৯ হাজার ৬৩ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে ১১ হাজার ৮১৩ টি নয়া সংক্রমণ ৪১৩ জন প্রাণ হারিয়েছে। মহারাষ্ট্রে সুস্থতার হার বৃদ্ধি পাওয়ায় বর্তমানে সেখানে ১ লাখ ৫০ হাজার ১০৫ জন সক্রিয় করোনা রোগী রয়েছেন।
-জেডসি
- ঢাকায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ৩
- জুলাইয়ের স্বাভাবিক বৃষ্টিপাতের আভাস, তাপপ্রবাহও হতে পারে
- গরুর মাংস খেয়ে অ্যালার্জি হলে যা করবেন
- টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
- বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
- ৬০ বছরের গ্লানি ঘুচিয়ে নতুন ইতিহাস ইংল্যান্ডের
- এইচএসসি পরীক্ষা শুরু আজ,অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী
- ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
- ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর
- ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার
- এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স
- দেশের ১৫ জেলায় ঝড়ের সতর্কবার্তা, হতে পারে বজ্রবৃষ্টি
- আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে
- ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ

- কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র
- দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক