ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ৭:৪২:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা

ভারতে এসে শাড়ি পরলেন সোফিয়া

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৩:১৭ পিএম, ১ জানুয়ারি ২০১৮ সোমবার

কথায় আছে, যেমন দেশ তেমন বেশ। এই আচার মেনেই হয়তো ভারতে এসে শাড়ি পরেছেন রোবট সোফিয়া। শুধু শাড়িই পরেননি, অংশ নিয়েছেন নানা অনুষ্ঠানেও।

শনিবার (আইআইটি বোম্বে টেকফেস্ট)-এ অংশ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথোপকথন করেন সোফিয়া। সেখানে প্রায় ৩ হাজার শিক্ষার্থী অংশ নেয়।

বিভিন্ন জনের নানা প্রশ্নেরও উত্তর দিয়েছেন। শাড়ি পরা সোফিয়াকে একজন সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে বসলে সোফিয়া তাকে না করে জানান, ‘দুভার্গবশত আমি এই প্রস্তাবে সাড়া দিতে অক্ষম তবে কমপ্লিমেন্ট দেওয়ার জন্য ধন্যবাদ।’

সেখানে ভারত সম্পর্কে সোফিয়া বলে, ‘এ দেশে আসা আমার বহু দিনের স্বপ্ন ছিল। এ দেশের ঐতিহ্য ও সভ্যতা সম্পর্কে আমি অনেক কিছু শুনেছি। সিলিকস ভ্যালিতে ভারতীয়দের উল্লেখযোগ্য অবদান রয়েছে। মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রেও ভারতের বিনিয়োগ আমাকে বিস্মিত করে।’

সোফিয়া আরো জানায়, ‘আমার মনে হয় রোবটের কাজ মানব জাতিকে সাহায্য করা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শান্তিপূর্ণ সভ্যতার চাবিকাঠি হতে পারে। আমাকে মানুষের মতো করে তৈরি করা হয়েছে, যাতে এই সমাজের আদব কায়দা রপ্ত করতে পারি।’