ভারতে করোনা বৃদ্ধির শীর্ষে দিল্লি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৫ পিএম, ২৫ এপ্রিল ২০২২ সোমবার
ফাইল ছবি
পর পর টানা ছয়দিন দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা দুই হাজারের বেশি। রোববার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৫৯৩। সোমবার তা সামান্য কমে দাঁড়িয়েছে ২ হাজার ৫৪১-এ।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে সোমবার আনন্দবাজার অনলাইন এ খবর জানিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র অনুযায়ী, ভারতের দৈনিক সংক্রমণের হার বেড়ে হয়েছে দশমিক ৮৪ শতাংশ। সক্রিয় রোগীর সংখ্যা ১৬ হাজার ৫২২ জন। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৩০ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৮৬২ জন।
ভারত জুড়ে মোট ১৮৭ কোটি ৭১ লাখ ৯৫ হাজার ৭৮১ টিকাকরণ হয়েছে। ভারতে করোনা সংক্রমণের শীর্ষে রয়েছে দিল্লি (১ হাজার ৮৩ জন)। এরপর রয়েছে হরিয়ানা (৪১৭ জন), কেরালা (২৮১ জন) এবং উত্তরপ্রদেশ (২১২ জন)।
চিকিৎসকেরা টিকাকরণের উপর বিশেষ জোর দিতে বলেছেন। মাস্ক ও স্যানিটাইজারের ব্যবহার বাধ্যতামূলক বলে জানিয়েছেন তারা। এমনকি শারীরিক দূরত্ববিধিও মেনে চলার নির্দেশ দিয়েছেন তারা।
বিশেষজ্ঞদের মতে, করোনা আবার মাথাচাড়া দিচ্ছে সারা বিশ্বে। এ পরিস্থিতিতে কীভাবে করোনা মোকাবিলা করা যায়, তা নিয়ে আলোচনা করতে আগামী বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক করবেন।
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি










