ভারতে করোনায় আক্রান্ত ১৬১৩, মৃত ৩৫
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৬ পিএম, ১ এপ্রিল ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
ভারতে প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ হাজার ৬১৩ হয়েছে। মৃতের সংখ্যা ৩৫। সুস্থ হয়েছে ১৪৮ জন।আজ বুধবার সকালে এবিপি নিউজ হিন্দি টিভি চ্যানেলের ওয়েবসাইট ‘এবিপিলাইভ ডট কম’ ওই তথ্য জানিয়েছে। অন্যদিকে, ‘আজতক’ টিভি চ্যানেলের ওয়েবসাইটে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬১১, মৃতের সংখ্যা ৪৭ এবং ১৫৩ জন সুস্থ বলে জানানো হয়েছে।
ভারতে কার্যত দ্রুতগতিতে আক্রান্তের সংখ্যা বেড়ে চলায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। আজ সকালের এক পরিসংখ্যানে প্রকাশ, গত ২৪ ঘণ্টায় ২৭২ টি নয়া সংক্রমণের ঘটনা ঘটেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, মানুষজন সহযোগিতা না করার জন্য আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
ভারতের দিল্লি, মহারাষ্ট্র ও তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। দিল্লিতে ১২০ জন আক্রান্ত হয়েছে। মহারাষ্ট্রে গতকাল মঙ্গলবার ৭২ টি নয়া সংক্রমণ হওয়ায় সেখানে ৩০২ জন আক্রান্ত হয়েছে। কেরালাতে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৪১ হয়েছে। তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ১২৪। এদেরমধ্যে ৫০ জন সম্প্রতি দিল্লির নিজামুদ্দিনের তাবলিগ জামাতের মারকাজের কর্মসূচিতে অংশ নিয়েছিলেন।
অন্য রাজ্যগুলোরে মধ্যে কর্ণাটকে ১০১, উত্তর প্রদেশে ১০১, রাজস্থানে ৯৩, তেলেঙ্গানায় ৯২, গুজরাটে ৭৪, মধ্য প্রদেশে ৬৬, জম্মু-কাশ্মীরে ৫৫, হরিয়ানায় ৪৩, পাঞ্জাবে ৪১, অন্ধ্র প্রদেশে ৪০, পশ্চিমবঙ্গে ২৭, বিহারে ২১, চন্ডীগড়ে ১৩, লাদাখে ১৩, আন্দামান-নিকোবারে ১০, ছত্তিশগড়ে ৮, উত্তরাখণ্ডে ৭, গোয়ায় ৫, হিমাচল প্রদেশে ৩, উড়িষ্যায় ৩। এছাড়া অসম, ঝাড়খণ্ড, মণিপুর, মিজোরাম এবং পুদুচেরিতেও কয়েকজন করোনা আক্রান্ত হয়েছে।
-জেডসি
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











