ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ১১:৪২:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ

ভারতে গাড়ি পুকুরে, ৬ শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০১:১০ পিএম, ২০ জুন ২০১৮ বুধবার

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে আজ মঙ্গলবার সকালে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে গেলে অন্তত ছয় শিশু নিহত হয়েছে। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানান।


বিহারের রাজধানী পাটনা থেকে ৩৮০ কিলোমিটার উত্তরপূর্বাঞ্চলে অবস্থিত আরারিয়া জেলার তারাবারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।


আরারিয়ার জেলা ম্যাজিস্ট্রেট হিমাংশু শর্মা বলেন, ‘আজ সকালে ১০ আরোহীসহ একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ছয় শিশু নিহত হয় এবং একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।’


তিনি আরো বলেন, ‘এ সময় গাড়ির অপর তিন আরোহী অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে সক্ষম হন।’

তিনি জানান, একটি বিয়ের অনুষ্ঠানে যোগদান শেষে তারা বাড়ি ফিরছিলেন। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় লাশগুলো উদ্ধার করে।